IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণসরকারি নির্দেশনায় আড়ানি পৌরসভায় মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছে
Home >> টপ নিউজ >> খেলা >> সিলেট টেস্টেও ব্যাটিংয়ে বাংলাদেশ

সিলেট টেস্টেও ব্যাটিংয়ে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : মিরপুরের পর সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টেও টস হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লক্ষ্যে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ফলে যথারীতি সিরিজ নিশ্চিতের লক্ষ্যে নাজমুল হোসেন শান্ত’র দল আগে ব্যাটিং করবে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টেস্টে তানজিদ তামিমের অভিষেক হতে পারে বলে আগেই জানা গিয়েছিল। একাদশে মোট দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

শনিবার থেকে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। চোটের শঙ্কা থাকলেও স্বাগতিকদের একাদশে আছেন মাহমুদুল হাসান জয়। আর প্রথম টেস্ট খেলা সাদমান ইসলামের জায়গায় ‍যুক্ত হয়েছেন তানজিদ তামিম। এ ছাড়া গত টেস্টে নির্বিষ বোলিং করা এবাদত হোসেনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলে একাদশে এলেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।
মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং

অন্যদিকে, পাকিস্তানের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে মিরপুর টেস্টে বিশ্রামে থাকা বাবর আজমের দলে আসার তথ্য আগেই মিলেছিল। এ ছাড়া পেসার খুররম শেহজাদ এবং স্পিনার সাজিদ খানকে নেওয়া হয়েছে একাদশে। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন ওপেনার ইমাম-উল-হক, পেসার শাহিন শাহ আফ্রিদি ও স্পিনার নোমান আলি।

বাংলাদেশ একাদশ : মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ : আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, খুররম শেহজাদ, সাজিদ খান, হাসান আলি ও মুহাম্মদ আব্বাস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ