IMG-LOGO

মঙ্গলবার, ১৯ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভূমিসেবা পেতে আর হয়রানির শিকার হতে হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় ভূমি সেবা মেলা উদযাপনজনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা প্রতিপাদ্যে রাজশাহীতে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরুসেপ্টেম্বর-অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনট্রাফিক কন্সটেবলের সহায়তায় অপহরণের হাত থেকে বাঁচলো শিশু রিয়ানRotary Changing Lives Through Educationমান্দায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহতনিয়ামতপুরে অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণবাঘায় মনিগ্রাম ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনওব্র্যাকের মুরগি পেয়ে স্বাবলম্বীর পথে রিমা খাতুনরাসিকে নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যোগদানকুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহতবাগমারার ঝিকরায় এমপি ডাঃ আব্দুল বারীকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিতনাচোলে সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়সভানিয়ামতপুরে কমিউনিটি ক্লিনিকে ওষুধ না পাওয়ায় ভোগান্তিতে নিম্নবিত্তরা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় ভূমি সেবা মেলা উদযাপন

মান্দায় ভূমি সেবা মেলা উদযাপন

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় নানা আয়োজনের মধ্য দিয়ে “ভূমি সেবা মেলা” উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে চৌরাস্তার মোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

এ সময় প্রসাদপুর রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার ধীরাজ সাহা, মান্দা থানার ওসি (তদন্ত) আলেফ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত আধুনিক ও ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন করা হচ্ছে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930