IMG-LOGO

বুধবার, ১৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত;ধন্যবাদ জ্ঞাপন, সহযোগিতা আরও জোরদারের আশাবাদনিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণআত্রাইয়ে রেললাইনের পাশে পরেছিল হজ্ব এজেন্সি প্রতিনিধির লাশমহাদেবপুরে সবজি বাজারে এসিল্যান্ডের অভিযানওজনে বেশি নেয়ায় সতর্ক করলেন ব্যবসায়ীদেরমহাদেবপুরে মিছিলের প্রস্তুতিকালেনিষিদ্ধ আ.লীগের তিন জন আটকপুঠিয়ায় জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) এর সহযোগিতায় গাছের চারা বিতরণমার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনআর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল অভিনেত্রী সানি লিওনের!‘বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল’ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১ আহত ৩৮সিলেট থেকে সড়কপথে মৌলভীবাজারে যাত্রা প্রধানমন্ত্রীরমেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে গুঁড়িয়ে দিল আর্জেন্টিনাবাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিতপোরশায় জমে উঠেছে আমের বাজারহাজার কৌটি টাকার আম বানিজ্যের সম্ভাবনাসিংড়ায় ৪ শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার দিলেন ছাত্রশিবির
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বেসরকারি সংস্থা (এনজিও) ঘাসফুল এর উদ্যােগে বিভিন্ন ওষুধি জাতের গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বেলা ১১ টায় নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হল রুমে এসব চারা বিতরণ করা হয়। এই চারা বিতরণে গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়ন ও কারিগরি সহযোগিতা প্রদান করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুন। সভাপতিত্ব করেন নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র। সঞ্চালনা করেন ঘাসফুল এনজিওর প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, ঘাসফুলের উপ পরিচালক জয়ন্ত কুমার বসু,ঘাসফুল সামাজিক উন্নয়ন কর্মসূচির সহকারী পরিচালক কে. এম. জি রব্বানী বসুনিয়া, নিয়ামতপুর জোনের ভারপ্রাপ্ত জোনাল ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই। বৃক্ষ মানুষের ডিপিএস এর মতো। আপদকালীন সময়ে গাছ বিক্রি করে পরিবারের সমস্যাও দূর করা যায়।
প্রধান মন্ত্রী তারেক রহমানের ২৫কোটি বৃক্ষরোপণের কথা উল্লেখ করে বক্তারা বলেন, ঘাসফুল এনজিও যে বৃক্ষরোপণ করছে তা প্রধান মন্ত্রী তারেক রহমানের ২৫কোটি বৃক্ষরোপণের সাথে সম্পৃক্ত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031