IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্পবগুড়া স্বাচিপের সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তারছয় বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন বিশ্বরেকর্ডজলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানার

১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানার

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নিজের পুত্র সন্তান না থাকায় মেয়ের পুত্র সন্তান জন্ম নেওয়ার আনন্দে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছেন নানা।

ঘটনাটি নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের জোরমল্লিকা গ্রামের।

বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চলে এ আনন্দ অনুষ্ঠান।

মো. হান্নানের কোনো পুত্র সন্তান নাই। একটি মাত্র মেয়েকে বিয়ে দিয়েছে একই ইউনিয়নের শাহবাজপুর গ্রামে।

মেয়ে পান্না খাতুন ও জামাই মনির হোসেনের একটি কন্যা সন্তান জন্মের দীর্ঘ ১২ বছর পর পুত্র সন্তান জন্ম নেয়। এতে আনন্দের শেষ নেই নানা হান্নানের।

৭ মাস বয়সী নাতি আব্দুর রহমান বিন মুসালিনকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে নিজ গ্রাম থেকে জামাইয়ের গ্রাম পর্যন্ত নাচ-গানের সাথে সাথে ঘুরিয়ে ৩ হাজার পিস মিষ্টি বিতরণ করেন তিনি।

এতে করে গ্রামবাসী ও ঘোড়ার গাড়ির বহরে থাকা স্বজনরা খুশি প্রকাশ করেন।

গ্রামবাসীরা বলেন, একটি ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত তারা।

শিশুর মা মোছাঃ পান্না খাতুন বলেন, আমার মেয়ে সন্তান জন্ম নেওয়ার ১২ বছর পর পুত্র সন্তান জন্ম নিয়েছে। সেই আনন্দে আমার বাবা ঘোড়ার গাড়িতে গ্রাম ঘুরিয়ে ও মিষ্টি বিতরণ করে উৎসব করছে। আপনারা সবাই আমার ছেলে-মেয়ে ও আমার বাবার জন্য দোয়া করবেন।

শিশুর নানা মোঃ হান্নান বলেন, আমার কোনো পুত্র সন্তান নাই। মহান আল্লাহ্ তায়ালা আমাকে একটি নাতি উপহার দিয়ে আমার মনের আশা পূরণ করেছেন। সেজন্য স্বজন ও গ্রামবাসীদের নিয়ে আনন্দ ভাগাভাগি করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031