IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের ৯ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সতর্কতাঅদম্য জুলাই উপলক্ষে তানোরে শিবিরের র‍্যালী ও সমাবেশইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট
Home >> টপ নিউজ >> রাজনীতি >> অদম্য জুলাই উপলক্ষে তানোরে শিবিরের র‍্যালী ও সমাবেশ

অদম্য জুলাই উপলক্ষে তানোরে শিবিরের র‍্যালী ও সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক,তানোর : অদম্য জুলাই উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিম শাখার আয়োজনে তানোরে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলের দিকে মডেল মসজিদ থেকে র‍্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

​‘অদম্য জুলাই’ এর চেতনা ধারণ করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্নকে সমুন্নত রাখার প্রত্যয়ে ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিম শাখার সভাপতি মো. রেজলুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক জেলা সভাপতি মো. আব্দুল কাদির।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মো. আতোয়ার রহমান, তানোর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. মাহবুব চৌধুরী এবং সাবেক ছাত্রনেতা মো. জুয়েল উদ্দিন, জেলা শাখার ফাউন্ডেশন সম্পাদক মোহাম্মদ আহসান হাবিবের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ।

​সমাবেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটে এবং দেশে ন্যায়বিচার ও সাম্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করতে দেশের তরুণ সমাজকে সর্বদা অদম্য ও সজাগ থাকতে হবে।

​নেতৃবৃন্দ আরও বলেন, রাষ্ট্রে কোনো ধরনের বৈষম্য, দুর্নীতি, টেন্ডারবাজি ও স্বৈরাচারী মনোভাবের স্থান হতে দেওয়া যাবে না। জুলাইয়ের স্পিরিটকে কাজে লাগিয়ে একটি শোষণমুক্ত, ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

​উপস্থিতি

​র‍্যালি ও সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং জামায়াতের বিভিন্ন পর্যায়েের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ