IMG-LOGO

সোমবার, ১০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এসএসসির ফল খারাপ হওয়ায় বাগমারায় স্কুলছাত্রীর আত্মহননশতভাগ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড ধরে রেখেছে ঐতিহ্যবাহি রাজশাহী ক্যাডেট কলেজবদলগাছী প্রেসক্লাবের নির্বাচন সভাপতি সাগর – সম্পাদক গিফারীনিয়ামতপুরে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনওপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎএসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশআজ এসএসসির ফল , জানা যাবে যেভাবেসৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশিটাইফুন ডলফিনের আঘাতে লণ্ডভণ্ড চীনতানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিতবাঘায় কামিল মাদরাসায় এমপি আবু সাইদ চাঁদকে সংবর্ধনারাজশাহী জেলা আইন শৃংখলা কমিটির সভানিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিতপ্রধান শিক্ষকের বিরুদ্ধে কু প্রস্তাব, গায়ে হাত দেওয়ার অভিযোগ ছাত্রীর, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগফুলবাড়ীতে মহা শ্মশান পরিচালনা কমিটি গঠনসভাপতি অরুন সরকার, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার গুপ্ত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৫০ বোতল সিরাপসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৫০ বোতল সিরাপসহ আটক ১

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাপ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. রাজিব আলী (২৯) নামে এক যুবককে ৬৮ বোতল সিরাপসহ আটক করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) ভোররাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ৭ আগস্ট দিবাগত রাত থেকে ৮ আগস্ট ভোররাত পর্যন্ত শিবগঞ্জ সীমান্তের সোনামসজিদ ও আজমতপুর বিওপি এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

এর মধ্যে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাপ সিরাপসহ মো. রাজিব আলীকে আটক করা হয়। আটক রাজিব আলী শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মো. আজিজুল হকের ছেলে।

অপরদিকে, আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১/৩-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আজমতপুর গ্রামের জনৈক জমশেরের আমবাগানে অভিযান পরিচালনা করে। সেখানে মালিকবিহীন অবস্থায় আরও ৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাপ সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দ করা নেশাজাতীয় সিরাপের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031