IMG-LOGO

মঙ্গলবার, ১১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে নাতানোরে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যামহাদেবপুরে আত্রাই নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধারএসএসসিতে উপজেলা সেরা এনামের স্বপ্ন সফটওয়্যার প্রকৌশলী হওয়াএসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদেররাসিক প্রশাসক রিটনের শুভেচ্ছারাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদানখাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৪জন ইউএনওকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রীনিয়ামতপুরে এসএসসিতে পাসের হার ৫৬.১৪ শতাংশ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> আত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতম

আত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতম

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : আত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতম সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের একটি সোফা কারখানায় আগুনে ১৬জন নিহতদের মধ্যে শুধুমাত্র নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা রয়েছে ১১জন। রোববার বিকেলে এঘটনার পর এদিন সন্ধানাগাদ এখবর ছড়িয়ে পরলে উপজেলার গ্রামে গ্রামে শুরু হয় শোকের মাতম। এক সাথে এতোগুলো প্রাণ ঝড়ে যাওয়ায় শোকে স্তব্ধ হয়ে পরেছে পুরো উপজেলা। ঘটনার খবর পেয়ে রাত থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা বাড়ী বাড়ী গিয়ে শান্তনা দেয়াসহ পরিবারের খোঁজ খবর নিচ্ছেন।

নিহতরা হলেন,আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের গোফ্ফার প্রামানিকের দুই ছেলে মোহন ও সুমন,একই গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল ও বজলুর রহমানের ছেলে কলিমউদ্দীন,ডুবাই গ্রামের বাদল তালুকদারের ছেলে সোহেল রানা ওরফে সুমন,একই গ্রামের চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ,মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামনিকের ছেলে মিনহাজ প্রামানিক,পারকাসুন্দা গ্রামের তমেজ সরদারের ছেলে জলিল সরদার,মাধবপুর গ্রামের মুজনু সরদারের ছেলে মজিদুল সরদার সজিব,উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে ফরিদ উদ্দীন এবং সাধনগর গ্রামের আজাহার আলীর ছেলে সাগর আলী। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আত্রাই উপজেলার মোট ১৩জন নিহতের খবর জানালেও পরে নাম-ঠিকানা যাচাই অন্তে ১১জন নিহতের খবর নিশ্চিত করেন।

সোমবার সরেজমিনে গন্ডগোহালী গ্রামে গিয়ে দেখা যায়,এই গ্রামের মোট চার জন নিহত হয়েছেন। বিভিন্ন এলাকা থেকে লোকজন এবং নিহতদের সজনরা ছুটে এসে পরিবারের লোকজনকে শান্তনা দিচ্ছেন। সেখানে বার বার নিহতদের বাবা মা ও সজনরা কান্নায় ভেঙ্গে পরে নানান বিলাপ করছেন।

নিহত রুবেলের বাবা সাইদুর রহমান জানান,রুবেল মাত্র কয়েক মাস আগেই ছুটি শেষে সৌদি চলে যান। এরই মধ্যে গত ১৪দিন আগে আয়েশা জান্নাতি নামে এক কন্যা সন্তানের জন্ম হয়। রুবেল তার একমাত্র মেয়েকে শুধু মোবাইলে দেখে বার বার বুকে জড়াতে বাড়ীতে আসার কথা বলছিলেন। কিছু দিন পরেই তার বাড়ীতে আসার কথা ছিল। কিন্তু এরই মধ্যে ছেলেটা চলে গেলো। মেয়েকে আর বুকে জড়াতে পারলনা। নিহত মোহন ও সুমনের বাবা গোফ্ফার প্রামানিক বলেন,যখন কারখানায় আগুন ধরেছে তখন ছেলেরা শেষ বারের মতো আমাদের সাথে কথা বলতে বার বার ইমু/হোয়াটসআপে ফোন করেছিলেন। কিন্তু আমাদের এখানে বিদ্যুৎ না থাকায় নেট পায়নি। ফলে সরাসরি কথা হয়নি। তবে ভয়েচ মেসেজে তারা আকুতি করে বলেছে তোমরা আমাদের জন্য দোয়া করো। তোমাদের সাথে হয়তো আর কথা হবেনা। কারখানায় আগুন ধরেছে,দরজা খোলা যাচ্ছেনা। হয়তো আমরা সবাই মারা যাবো একথা বলেই কান্নায় জ্ঞান হারিয়ে ফেলছেন বাবা গোফ্ফার। তিনি আরো বলেন,আমি আর ছোট ছেলে শারীরিক প্রতিবন্ধি। মোহন আর সুমনের আয়ের উপর নির্ভর করে আমাদের সংসার চলত। সংসারে -^চ্ছলতা ফেরাতে গত ৮বছর আগে বড় ছেলে মোহনকে সৌদি পাঠিয়েছিলাম। এরপর সুমনকে গত ২বছর আগে মোহনের কাছে পাঠিয়েছি। তারা বলেছে গ্রামে বাসা নির্মান করেন। বাসার কাজ শেষ হলে দুই ভাই একসাথে এসে বিয়ে করবো। সেই লক্ষে গত বুধবার বাসা নির্মানের জন্য ভিত্তিস্থাপন করে কাজ শুরু করা হয়। কিন্তু রোববার সন্ধায় এক খবরে যেনো সব -^প্ন শেষ হয়ে গেলো।

মধ্যবোয়ালীয়া গ্রামের নিহত মিনহাজের মা পারুল বিবি বলেন,গত ৮বছর আগে ছেলেকে বিদেশ পাঠাই। সেখানে যাবার পর সড়ক দূর্ঘটায় পা ভেঙ্গে যায়। ফলে দির্ঘদিন কাজ করতে পারেনি। কিছু দিন হলো কাজ করা শুরু করেছে। এরই মধ্যে -^প্ন পুরে শেষ হয়ে গেলো।

ডুবাই গ্রামের নিহত সোহেল রানা ওরফে সুমনের বোন সুবর্ণা আক্তার বলেন,আমরা এক ভাই এক বোন। বাবার শেষ সম্বল দেড়বিঘা জমি এবং মায়ের সখের গহনা বিক্রি করে ভাইকে বিদেশ পাঠানো হয়েছে। এর কিছু দিন পরেই বাবা মারা গেছেন। গত দেড় বছর আগে ভাই বিদেশ থেকে এসে বিয়ে করে। বর্তমানে তার ৮মাসের পুত্র সন্তান রয়েছে। এখন কিভাবে সংসার চলবে আর এই সংসার কে দেখা শোনা করবে তা নিয়ে হতাশায় পরেছেন।

তবে নিহতদের সজনরাা দ্রুত তাদের সন্তানদের মরদেহ ফিরে পেতে সরকারের প্রতি আকুতি জানিয়েছেন। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান ১১জন নিহতের খবর নিশ্চিত করে বলেন,খরব পাওয়ার সাথে সাথে রাত থেকেই বাড়ী বাড়ী গিয়ে শান্তনা দেয়াসহ খোঁজ খবর নেয়া হচ্ছে। আপাতত নিহতদের প্রতি পরিবারে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া সরকারীভাবে আরো প্রতি পরিবারকে ৩লাখ টাকা করে দেয়ার চেষ্টা চলছে। তিনি আরো বলেন, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং আরো অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা করতে চেষ্টা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031