IMG-LOGO

রবিবার, ৩০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিতসাবেক রেলমন্ত্রী নতুন মামলায় গ্রেফতার‘ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পে মাত্র ১.২ শতাংশ ত্রুটি হয়েছে’রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ডফুলবাড়ীতে অবৈধ্যভাবে বন বিভাগের জায়গাসহ স্থানীয়২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুলপত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটকনিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগকিয়েভের কাছে গুদামে রুশ হামলায় নিহত ২৭চাঁপাইনবাবগঞ্জে ৩৩ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার, স্বামী পলাতকবাগমারায় মাদক বিক্রেতা ফেন্সি রানী জুলেখাসহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনমান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ; তিনজন আটকচারঘাটে ১৮৫ পিচ ইয়াবাসহ চিহিৃত ২ মাদক ব্যবসায়ী আটকপ্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী মিনুআত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> সাবেক রেলমন্ত্রী নতুন মামলায় গ্রেফতার

সাবেক রেলমন্ত্রী নতুন মামলায় গ্রেফতার

ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

এর আগে গত ১৯ আগস্ট যাত্রাবাড়ী থানার এই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন। ওই আবেদনে বলা হয়, আসামি নূরুল ইসলাম সুজন বৈষম্যবিরোধী আন্দোলননের সময় এ ঘটনার সঙ্গে জড়িত বা অভিযুক্ত হওয়ায় তাকে এই মামলায় গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন।

পরবর্তীতে আসামির উপস্থিতিতে এ মামলার শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। এরই ধারাবাহিকতায় রোববার আদালতে এ মামলায় সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার দেখানোর জন্য রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী হারুন অর রশীদ। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মোর্শেদ আলম শাহীন এর বিরোধিতা করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত যাত্রাবাড়ী থানার এই মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. পারভেজ মিয়া। পরবর্তীতে ওইদিন বিকাল ৫টায় আসামিদের গুলিতে আহত হলে প্রথমে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সেখানে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই বছরের ২৯ অক্টোবর যাত্রাবাড়ী থানায় এই হত্যা মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, নূরুল ইসলাম সুজনকে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানী শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতাল থেকে আটক করে পুলিশ। এরপর তাকে একাধিক মামলায় গ্রেফতার ও রিমান্ডে নেয়া হয়। এসব মামলায় সাবেক এই মন্ত্রী বর্তমানে কারাগারে রয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ