IMG-LOGO

মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপসিরাজগঞ্জে বার্ষিক ক্রীড়া কর্মসূচি বালক বালিকাদের সাঁতার প্রশিক্ষণ উদ্বোধনঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই স্থানে বিস্ফোরণগোমস্তাপুরে সড়কে ঝরলো মুক্তিযোদ্ধা কমান্ডারের প্রাণমহাদেবপুরে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা, অতঃপর প্রাণনাশের হুমকীর অভিযোগগোদাগাড়ীতে সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ,আধা ঘণ্টা যান চলাচল বন্ধ‘হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে’‘পাসপোর্ট নিয়ে শেখ হাসিনার নাটকের সুযোগ নেই’বাগমারায় বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দীনের ইন্তেকালধামইরহাটে কর্মী সমাবেশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী দেওয়ান ওয়াজেদ আলী কবিরের নাম ঘোষণাকুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থীরাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভূমিমন্ত্রী মিনুর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> ‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’

‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’

ধূমকেতু নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া সাজার বিরুদ্ধে আপিল করার নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ায়, শেখ হাসিনা দেশে ফিরলে তার ফাঁসি কার্যকর করা ছাড়া আর কোনো আইনি বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ট্রাইব্যুনালে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি হওয়ায় শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট বা এনআইডি (জাতীয় পরিচয়পত্র) দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই।

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে আইনি ব্যাখ্যা তুলে ধরেন। তিনি বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী ন্যূনতম দুই বছরের সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া যায় না। ফলে, পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ট্রাভেল পাস বা পাসপোর্ট ইস্যু করা আইনগতভাবে অসম্ভব। যদি এমন কাউকে পাসপোর্ট দেওয়া হয়, তবে তা দেশের বিচারব্যবস্থাকে উপহাস করার শামিল হবে।

লন্ডনভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতে বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার পাসপোর্টের জন্য করা আবেদনের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, “‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের একটি ব্রিটিশ ল ফার্ম শেখ হাসিনার পক্ষে এই আবেদন করেছে। পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যেই এই প্রক্রিয়াকে ‘হাস্যকর’ বলে আখ্যা দিয়েছেন। কারণ যিনি পাসপোর্ট চাচ্ছেন, তিনি নিজে বা তার দল কোনো আবেদন করেনি, করেছে লন্ডনের একটি প্রতিষ্ঠান।”

শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়ে তিনি জানান, এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো নথিপত্র ট্রাইব্যুনালের কাছে নেই। ভারত সরকার কেবল জানিয়েছে যে মানবিক কারণে তাকে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর সাবেক প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “শেখ হাসিনার যদি দেশে ফেরার বিন্দুমাত্র সদিচ্ছা থাকত, তবে তিনি মামলা চলাকালেই দেশে আসতেন কিংবা রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে এসে আপিল দায়ের করতেন। তিনি যদি সত্যিই দেশে ফিরতে চান, তবে ভারত সরকারকে লিখিতভাবে জানান যেন তাকে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানো হয়।”

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা নিজে ও তার পরিবার নিরাপদে দেশ ছেড়ে পালালেও সাধারণ নেতাকর্মীদের বিপদে ফেলে গেছেন। এখন নতুন করে পাসপোর্টের নামে এই অপতৎপরতা চালিয়ে তিনি দলটিকে আরও বড় ভুলের দিকে ঠেলে দিচ্ছেন। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার তথাকথিত অডিও বার্তাগুলোর সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন চিফ প্রসিকিউটর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31