IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভাসিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভাঅনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েটপ্রবাসীদের নিরাপত্তা-জ্বালানি সংকটের শঙ্কার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানমেয়ের বাড়ি যাওয়ার পথে বাসের চাপায় বৃদ্ধের মৃত্যুপ্রতিমন্ত্রীর সামনেই কুষ্টিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল-হাতাহাতিবাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তিপানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, হুমকিতে বসতভিটা-ফসলি জমি, বিদ্যালয়ে ফিরতে পারেননি শিক্ষার্থীরাবন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণ

নিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে ভুটভুটির (শ্যালো মেশিন চালিত তিন চাকার যান) জন্য প্রায়শই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা । এসব ভুটভুটির কোনো অনুমোদন নেই, রুট পারমিটও নেই। অবৈধ যান হিসেবে সড়কে হরহামেশাই চলছে এসব ভুটভুটি। চলতি বছরের জানুয়ারি – সেপ্টেম্বর মাস পর্যন্ত বিভিন্ন যানবাহনের সঙ্গে ভুটভুটির সংঘর্ষে নিহত হয়েছেন চারজন। আহত হয়েছেন ১৭ জন। তবে স্থানীয়রা বলছেন হতাহতের সংখ্যা আরও বেশি হবে। কারণ, বড় দুর্ঘটনা জানা গেলেও ছোটখাটগুলো জানা যায় না।

স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট সূত্র জানা জানায়, এসব ভটভটিগুলো সাধারণত শ্যালো ইঞ্জিনের মাধ্যমে স্থানীয় প্রযুক্তিতে তৈরি করা হয়। এগুলোতে সঠিক কোনো হাইড্রোলিক ব্রেক বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপত্তা ব্যবস্থা থাকে না। বেশিরভাগ ভটভটি চালকের কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স বা পেশাদার ট্রাফিক নিয়মের ওপর প্রশিক্ষণ থাকে না। পণ্য বা যাত্রী বহনের ক্ষমতার চেয়ে অতিরিক্ত মালবোঝাই করা হয়, যার ফলে খুব সহজেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, নিয়ামতপুর কৃষিপ্রধান এলাকা হওয়ায় এখানে অনেক ধান উৎপাদন হয়। ধানের খড় পরিবহনের জন্য এসব ভুটভুটি ব্যবহার করা হয়। এছাড়াও নিয়ামতপুর উপজেলার ছাতড়া হাট, পার্শ্ববর্তী সোনাইচন্ডী ও চৌবাড়ীয়া হাট ও রাজশাহীর সিটি হাটে গরু পরিবহনের জন্য ভুটভুটি এখন একমাত্র প্রধান বাহন।

উপজেলায় ভুটভুটি সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনার খোঁজ নিয়ে জানা গেল,
গত ৮ সেপ্টেম্বর উপজেলা সদর ইউনিয়নের মাদারীপুর নামক স্থানে খড় বোঝাই একটি ভুটভুটি উল্টে চার্জার ভ্যানকে আঘাত করলে দুজন আহত হয়।

গত ২০ জুলাই উপজেলার গাবতলী-ছাতড়া সড়কের ঠকঠকি বাজার এলাকায়
গরুবোঝাই একটি ভটভটি উল্টে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একজন গরু ব্যবসায়ী নিহত হন । আহত হন আরও পাঁচ গরু ব্যবসায়ী।

গত ২৪ মার্চ উপজেলার সাবিলপুর মোড়ে ভুটভুটির ধাক্কায় অটোভ্যানে থাকা এক বৃদ্ধা নিহত হন। আহত হন আরো ছয়জন।

গত ২০ ফেব্রুয়ারি চৌবাড়ীয়া হাট থেকে গরু বেচা-কেনা ফেরার পথে বীরজোয়ান কাজীকুড়ি এলাকায় ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হন। আহত হন আরও এক গরু ব্যবসায়ী।

গত ১৮ জানুয়ারি বেপরোয়া গতির কারণে গরুবোঝাই ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে নিহত হন একজন গরু ব্যবসায়ী। আহত হন তিনজন।

এছাড়া ২০২৪ সালের ৯ আগস্ট মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। গুরুতর আহত হন আরও একজন।

চালকের বেপরোয়া গতির কারণে ২০২৪ সালের ৮ জুলাই উপজেলার সাংশৈল এলাকায় ভুটভুটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়। আহত হয়েছিল অন্তত ১০জন।

মো. সুজান নামে এক ভুটভুটি চালক বলেন, এই ভুটভুটি রাস্তায় চালানোর জন্য কোনো দপ্তর থেকে লাইসেন্স নেওয়ার প্রয়োজন হয় না। কোথাও কোনো কোনো অনুমোদনও নেননি। দুই বছর আগে তাঁদের একটা সমিতি ছিল। সেখানে চাঁদা দিতে হতো। সেটাও এখন নেই।

উপজেলার ছাতড়া এলাকার স্থানীয় বাসিন্দা মো. নাজমুল হোসেন বলেন, ছাতড়া নিয়ামতপুর উপজেলার সবচেয়ে বড় গরুর হাট। প্রতি সোমবার এখানে গরুর হাট বসে। ব্যবসায়ীরা ভুটভুটিতে করে গরু নিয়ে হাটে আসেন। এজন্য দীর্ঘস্থায়ী যানজট লেগে যায়।
তিনি জানান, গরু পরিবহনের জন্য নিয়ামতপুর ছাড়াও জেলার মান্দা, মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট থেকে ভুটভুটি আসে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রাজশাহী, জয়পুরহাট জেলা থেকে ভুটভুটি আসে।
গতকাল সোমবার হাটে প্রায় ৩০০ ভুটভুটি এসেছে বলে জানালেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন গরু ব্যবসায়ী বলেন, অন্যান্য যানবাহনের চেয়ে ভুটভুটিতে গরু উঠানো-নামানো সহজ। পরিবহন করতেও সুবিধা হয়। পরিবহন খরচ তুলনামূলক কম। তাই সব গরু ব্যবসায়ী ভুটভুটি ব্যবহার করে।

জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন বলেন, এসব ভুটভুটির কারণে উপজেলার বিভিন্ন জায়গায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। ভুটভুটির চালকদের কোন প্রশিক্ষণ নেই। অনিয়ন্ত্রিত গতিতে রাস্তায় চলাচল করে। পথচারীরা ভীতসন্ত্রস্ত হয়ে থাকে। এসব ভুটভুটি বন্ধে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নওগাঁ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. রাশেদ্দুজামান বলেন, শ্যালো মেশিন চালিত তিন চাকার ভুটভুটির কোনো অনুমোদন নেই, রুট পারমিটও নেই। মহাসড়কে এদের চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এছাড়াও বিভিন্নভাবে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031