IMG-LOGO

বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করায় স্বীকৃতি ও পুরস্কার পেয়েছে সিরাজগঞ্জ পৌরসভামাদক সেবনের প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা, মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধনগোমস্তাপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় মহিলাসহ আহত-১০, ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত ইউএনওর গাড়ি!রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’রামেবির ভিসিকে জোর করেপদত্যাগ করানোর অভিযোগইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভাবাউয়েটে আই-ইইই দিবস ২০২৬ উদযাপিতপরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিগোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাগল,গরু বসতঘরসহ পুড়ে দিনমজুরের সর্বস্ব ছাইসিরাজগঞ্জে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপনরাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকীবাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতকরাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মাদক সেবনের প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা, মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন

মাদক সেবনের প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা, মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় মাদক সেবনের প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে জনসাধারণ। বুধবার দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধনের আয়োজন করে ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, বালিয়াডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে একটি মাদক সিন্ডিকেট নানারকম অপরাধ ও সন্ত্রাসবাদে জড়িত। এলাকার তরুণ-যুবকদের হাতে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজা তুলে দেয়ায় ধ্বংসের দ্বারপ্রান্তে ভবিষ্যত প্রজন্ম। গত সোমবার মাদক সেবনের বিরুদ্ধে প্রতিবাদ করায় হেনস্তা ও লাঞ্ছিত করা হয় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ আলীকে। এনিয়ে ইউপি সদস্য রাতে থানায় অভিযোগ দিতে গেলে মাদক ব্যবসায়ীরা তাকে থানার সামনেই মারধর করে। ইউপি সদস্য ছাড়াও সাধারণ মানুষ মাদকের প্রতিবাদ করলেই হুমকি, ভয়ভীতি ও হামলা করে মাদক কারবারিরা। মাদক ও সন্ত্রাসবাদের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ইউসুফ আলী, ভুক্তভোগী পলাশ আলী, পলি বেগম, জলিল আলী, মনিরুল ইসলামসহ অন্যান্যরা। এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930