IMG-LOGO

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভানিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগবলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেইমেসির বিদায়ে রোনালদো যে বার্তা দিলেননন্দীগ্রামে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন সুমনবাঘায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব শুরু হচ্ছে আজশেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারতনন্দীগ্রামে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিলরাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক‘বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে’অবশেষে চারঘাটের নন্দনগাছী ষ্ট্রেশনে থামলো ট্রেনবন্ধ ষ্ট্রেশন চালু ও সংস্কারের উদ্বোধন করলেন সাংসদ চাঁদরাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষননিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণসিরাজগঞ্জে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট: ৮০০০০/-টাকা অর্থদন্ডউপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগ

নিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে অবাধে রাতের আঁধারে বন বিভাগের গাছ ও বাঁশ কাটার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাবিচা বন বিভাগের এসব গাছ ও বাঁশ কাটা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, মাদকাসক্ত ‘গাছ খেকো’ একটি চক্র এসব গাছ কেটে নিয়ে গেলেও বন বিভাগ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। তবে বন বিভাগের ভাষ্য, তাঁরা এই চক্রকে ধরার জন্য অভিযান চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে গাছ কাটার ঘটনা অব্যাহত থাকলে একসময় বাগানটি গাছশূন্য হয়ে পড়বে। জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়বে।

বন বিভাগের গাছগুলো রক্ষায় যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে
সম্প্রতি কলেজ শিক্ষার্থী আদনান আহনাফ নিলয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিসহ একটি পোস্ট দিয়েছেন। সেটি অনেকেই শেয়ার করেছেন। মন্তব্য করেছেন অনেক।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ভাবিচা মাঠের পাশে থাকা বড় বড় গাছগুলো রাতের আঁধারে কেটে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই মাঠের চারপাশের গাছপালা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে। অথচ এভাবে গাছ কেটে নিয়ে যাওয়া ও চুরি করে বিক্রি করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।’

নিলয় এব্যাপারে নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও স্থানীয় বন বিভাগ কর্তৃপক্ষের
দৃষ্টি আকর্ষণ করেছেন।

সেই ফেসবুক পোস্টে মোঃ রবিউল আলম নামে একজন মন্তব্য করেছেন, ‘এক সময় এই মাঠের একপাশ থেকে আরেক পাশ দেখা যাইতো না। আর এখন পুরা ফাঁকা’

শাওন খান নামে একজন মন্তব্য করেছেন,
‘একদম ঠিক করে নি। যারা এর সঙ্গে জড়িত তাঁদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, অক্সিজেনের বড় ভান্ডার বন বিভাগের এই গাছগুলো। গাছের ঝরে পড়া পাতা দিয়ে অনেকের জ্বালানির চাহিদা মেটে। তাছাড়া বাঁশ বাগানে বিভিন্ন ধরনের পাখি বাসা বেঁধে থাকে। রাতের আঁধারে এভাবে অবাধে গাছ ও বাঁশ কাটা চলতে থাকলে বনের গাছ উজাড় হয়ে যাবে। বনের গাছ কেটে নেওয়ার সঙ্গে যারা জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তাঁরা।

নিয়ামতপুর উপজেলা বন কর্মকর্তা দেবাশীষ দে বলেন, ‘ মাদকাসক্ত কিছু ব্যক্তি ভাবিচা বন বিভাগের এসব গাছের ডাল, গাছ ও বাঁশ কেটে নিয়ে যাচ্ছে বলে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছি। মাঝেমধ্যে গাছ কাটার খবর পেয়ে তঁদের ধরতে আমরা ঘটনাস্থলে যাই। আমরা সেখানে পৌঁছার আগেই গাছ কাটার লোকজন পালিয়ে যায়। কাটা গাছগুলো উদ্ধার করে অফিসে আসা হয়।’
তিনি বলেন, গাছ কাটার লোকজনদের ধরার জন্য তাঁদের অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930