IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পরকীয়ার দায়ে বদলগাছী থানার উপ-পরির্দশক আরিফুল বরখাস্ত

পরকীয়ার দায়ে বদলগাছী থানার উপ-পরির্দশক আরিফুল বরখাস্ত

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে পরকীয়ার টানে অবৈধ মেলামেশা করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয়েছেন বদলগাছী থানার উপ-পরির্দশক (এসআই) আরিফুল ইসলাম। ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার কদমগাছী গ্রামে। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ তাঁকে উদ্ধার করেছে এবং আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এম.এ.মামুন খান চিশচিতে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নওগাঁর পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান মিয়া এই সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় গ্রামবাসীরা জানান, গত রোববার (১৭জানুয়ারী) দিবাগত রাতে বদলগাছী উপজেলার কদমগাছী গ্রামের বাসিন্দা পুলিশ কনস্টবল ফারুক রাব্বীর ফঁকা বাড়ীতে জয়পুরহাট সদর উপজেলার প্রেমিকা খুশি পারভিনকে ডেকে নিয়ে যায় এসআই আরিফুল। সেখানে অবৈধ মেলামেশার সময় গ্রামবাসী জানতে পারে এবং তাদেরকে আটক করে বদলগাছী থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে গিয়ে আরিফুল ইসলামকে উদ্ধার করে এবং নওগাঁ পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান মিয়াকে বিষয়টি জানানোর পরপরই এসআই আরিফুলকে থানা থেকে প্রত্যাহার করে নওগাঁ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

কদমগাছী গ্রামের, মিজানুর রহমান (অনু) ও সোহাগ নামে দুই যুবকসহ একাধীক ব্যক্তি সাংবাদিকদের বলেন, গ্রামবাসী আরিফুল ইসলাম ও খুশি পারভিনকে অসামাজিক অবস্থায় দেখতে পায়। এমন সময় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে উঠে ও তাঁদের আটক করে। ঘটনা স্থলে পুলিশের উপ পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম খুশি পারভিনকে বিবাহিত স্ত্রী বলে দাবি করেন।

কিন্তু স্থানীয় গ্রামবাসী ও জন প্রতিনিধির কাছে তাদের বিয়ের কোন প্রামান পত্র দেখাতে পারেনি তিনি।

এ বিষয়ে পুলিশ এসআই আরিফুল ইসলাম সাংবাদিকদের কাছে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, এসআই আরিফুল ইসলামকে একজন নারীসহ গ্রামবাসী আটকে রেখে ছিলেন। সেখানে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করেছে।ওই নারীর কোন অভিয়োগ না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেন, আরফিুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসাথে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে বিভাগীয় মামলার ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930