IMG-LOGO

শুক্রবার, ২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদসিরাজগঞ্জে মরহুম মনিরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানিচলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময়পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনেসভাপতি গবেশ সম্পাদক রিপনচাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ককটেল বিস্ফোরণে আহত ২, ১১টি তাজা ককটেল উদ্ধারমহাদেবপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পনিখোঁজের কয়েক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধারফুলবাড়ীতে নকল কীটনাশক বিক্রির অভিযোগে, ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭নিয়ামতপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে আলোচনা সভারাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনুসঠিক পথে দেশ পরিচালার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিভাগীয় কমিশনারগ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাপুঠিয়ায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ড
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিরাজগঞ্জে প্রেমিক যুগলের আত্মহত্যা

সিরাজগঞ্জে প্রেমিক যুগলের আত্মহত্যা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : পরকীয়া প্রেম ও মান-অভিমানের জেরে গ্যাসের ট্যাবলেট খেয়ে সিরাজগঞ্জে এক প্রেমিক যুগল আত্মহত্যা করেছে। বুধবার (১৯ আগস্ট) রাতে সদর থানা পুলিশ মুক্তি খাতুন (২৮) নামে প্রেমিকার মরদেহ উদ্ধার করে।

 

অপরদিকে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে প্রেমিক ইসমাইল হোসেনের।

 

নিহত মুক্তি রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামের সেনা সদস্য সার্জেন্ট মাসুদ রানার স্ত্রী। তিনি সিরাজগঞ্জ শহরের সমাজ কল্যাণ মোড়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। নিহত প্রেমিক ইসমাইল একই উপজেলার ঘুরকা ইউনিয়নের বাসুদেবকোল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

 

সার্জেন্ট মাসুদ রানা বলেন, ‘ইসমাইলের সঙ্গে তার স্ত্রী মুক্তি ধর্ম ভাই-বোন সম্পর্ক পেতেছিলেন। সেটি একপর্যায়ে সবার অজান্তে পরকীয়ায় রূপ নেয়। মঙ্গলবার তারা দুজনেই গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে। রাত ১২টার দিকে মুক্তি বাড়ি এসেই বমি শুরু করে এবং জানায় সে গ্যাসের ট্যাবলেট সেবন করেছে। তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তাকে বগুড়ায় নেওয়ার পথে জানতে পারি ইসমাইলও গ্যাস ট্যাবলেট খেয়েছে। পরে তাকে রায়গঞ্জের ষোলমাইল এলাকা থেকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। যাওয়ার পথেই মুক্তি মারা যায় এবং বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইসমাইল।’

 

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, ‘রাতে অ্যাম্বুলেন্সে করে মুক্তির মরদেহ নিয়ে থানায় হাজির হন তার স্বামী সার্জেন্ট মাসুদ রানা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।’

 

ঘুড়কা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, ‘বাসুদেবকোল গ্রামের ইসমাইল নামে এক যুবক গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে। বগুড়ায় ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামে এনে দাফনের প্রস্তুতি চলছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930