IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জীশারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ওমণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানগোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভাগোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে’ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব নিশাত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষক

নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষক

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : পুরো ট্রাকটাই যেন আস্ত একটা খড়ের গাদা হয়ে গেছে। এই ‘চলমান’ খড়ের গাদা চলে যাবে সিরাজগঞ্জে। সেখানকার ব্যবসায়ীরা কিনে নেবেন এই খড়। সেখানে গোখাদ্য হিসেবে এই বোরো ধানের ঝুরা (আঁটি বিহীন) খড়ের বেশ চাহিদা রয়েছে।

ধানের জেলা হিসেবে খ্যাত নওগাঁর নিয়ামতপুর উপজেলার কৃষকেরা এবার বোরো ধানের ঝুরা খড় বিক্রি করতে পেরে বেশ খুশি। দামও মোটামুটি ভালো পাচ্ছেন।

কৃষকেরা জানিয়েছেন, সাধারণত আমন ধানের খড় জমিতেই শুকিয়ে আঁটি করে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু বোরো ধানের ক্ষেত্রে কাঁচা ধানই মাড়াই করে নিতে হয়। তখন সেই ঝুরা খড় রোদে শুকিয়ে নিলে বিক্রি করা যায়।

গত কয়েকদিন আগে উপজেলার ভাবিচা গ্রামে একটি ট্রাকে তুলছিলেন খড় বোঝাই (লোড) করছিলেন খড় ব্যবসায়ী মাহাবুর রহমান। তিনি জানালেন, ভাবিচা ও শালবাড়ী গ্রামের কয়েকজন কৃষকের কাছ থেকে এই খড় কিনে নিয়েছেন। ট্রাকে লোড করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ও পাবনা জেলার বেড়া উপজেলায় নিয়ে গিয়ে স্থানীয় ব্যবসায়ীর কাছে বিক্রি করবেন। একটি ট্রাকে ১২০-১৫০ মণ খড় বহন করা যায় বলে জানালেন।

তিনি আরও জানালেন, এখানে কৃষকদের কাছ থেকে ঝুরা খড় ‘ঠিকা’ ভাবে কিনে নেন। আর সিরাজগঞ্জ, পাবনা নিয়ে গিয়ে মণ হিসাবে বিক্রি করেন।

আরেক খড় ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, সময়ভেদে খড়ের দাম উঠানামা করে। এখন খড়ের দাম তুলনামূলক
কম। এখন এক বিঘার খড় মান ভেদে ৫০০-৮০০ টাকায় কেনা হচ্ছে। তিনিও সিরাজগঞ্জ ও পাবনাতে নিয়ে গিয়ে খড় বিক্রি করেন বলে জানালেন।

ভাবিচা গ্রামের কৃষক বাবুল প্রামানিক বলেন, আমার কয়েক বিঘার বোরো ধানের খড় শুকাতে পেরেছিলাম। সেগুলো গাদা করে রেখেছিলাম। বিক্রি করে ভালোই দাম পেলাম।

নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,উপজেলার ৮ টি ইউনিয়নে গত বোরো মৌসুমে ২৩ হাজার ৩৬০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় অনেক কৃষকই কাঁচা খড় রোদে শুকিয়ে গাদা করে রেখেছিলেন। এখন সেই খড় বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930