ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ১০ টায় সিরাজগঞ্জ জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয়তলায় সম্মেলন কক্ষে,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি আয়োজনে এ পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উক্ত পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠানে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজগঞ্জ এর মো: আব্দুল মতিন এর
সভাপতিত্বে এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হয়দার রফিক সরকার,সাধারণ সম্পাদক, মো: হুমায়ুন কবির কর্নেল, জেলা আইনজীবী সমিতির শাহজাদপুর কোট, অ্যাডভোকেট মোঃ রায়হান মোরশেদ, সিরাজগঞ্জ সদর হাসপাতাল মেডিকেল অফিসার ডা: শিমুল তালুকদার ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: হাফিজুর রহমান সহ সিরাজগঞ্জ জেলার সকল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও অন্যান্য সিরাজগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমরা সবাই দেশের জন্য কাজ করি। যে কোনো কঠিন কাজ যৌথভাবে করলে সহজ হয়ে যায়। বিচার বিভাগ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে, একই সঙ্গে প্রশাসন বিচার বিভাগের দেয়া কাজগুলো সঠিকভাবে পালন করতে পারলে, সব কার্যক্রম পরিচালনা করা সম্ভব হতো। তাহলে কোনো জটিলতা থাকত না।
উল্লেখ্য : আলোচনায় ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ২০২৬ সালের সংশোধনী অনুযায়ী ৬০ কার্য দিবসের মধ্যে অভিযোগ পত্র দাখিলের বিষয়টি গুরুত্ব পায়। এছাড়াও মাদকের প্রসার নিয়ন্ত্রন ও জনবল সংকট এবং অবকাঠামোগত সমস্যা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এবং পুলিশ – ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে উপস্থিত ব্যক্তিবর্গ গনেরা আলোচনা করেন ফৌজদারি বিচার ব্যবস্থাকে গতিশীল ও দ্রুততর করার উদ্দেশ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের মধ্যে সমন্বয় বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সমস্যা ও সমাধানের বিষয়ে নানান দিক-নির্দেশনা দেওয়া হয় কনফারেন্সে।


