IMG-LOGO

সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাধামইরহাটে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান-বিশদ নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রমসিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের রিটেইলার ও খুচরা দোকানে অভিযানরবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: গ্রেফতারকৃতদের রিমান্ড দিয়েছে আদালতরাহশাহীতে হেলদি হার্ট হেলদি কিডনীজ বিষয়ক আলোচনা সভাঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ২৪১৮তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী ও তাঁবু জলসানিয়ামতপুরে শেষ মুর্হূতে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরামোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা‘পরিস্থিতি যুদ্ধাবস্থায় ঠেলে দেওয়া হয়েছে, আন্দোলন চলবে’সিরাজগঞ্জে সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গা’র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতজাপানের মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীপুঠিয়ায় ডেঙ্গু আতঙ্কে সাধারণ মানুষ, নেই সচেতনতামূলক কার্যক্রমসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাশারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি পূজামণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়ের উপরে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১১ অক্টোবর সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষ , জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন, সিরাজগঞ্জের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম এঁর সভাপতিত্ব জেলাভিত্তিক আইনশৃঙ্খলা, মাদক নির্মুল ও দূর্নীতি প্রতিরোধের উপরে দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।

এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ নুরুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্)জনাব মোঃ হাফিজুর রহমান, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, জেলা আইনশৃংখলা কমিটির সদস্য,দৈনিক যমুনার কথা’র সম্পাদক ও প্রকাশক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক,আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মো: আজিজুর রহমান দুলাল,সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও আইনশৃঙ্খলা সভায় জেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের কার্যক্রমের অগ্রগতি এবং সমস্যাগুলো সম্পর্কে তুলে ধরেন। এছাড়া জেলায় বিদ্যুৎ, মাদকদ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, চুরি, ছিনতাই প্রতিরোধ, যানজট নিরসন সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক সমস্যাগুলো দ্রুত সমাধান করে সঠিকভাবে কাজ করার আহ্বান জানান। এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন দপ্তরের চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপিত বিভিন্ন দপ্তরে সমস্যা সমূহ দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা যেতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930