IMG-LOGO

মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেআলোচনা ও ফিল্ম প্রদর্শনকুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পরে চার কিশোরীকে উদ্ধাররাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে ৫০টি মন্দিরে সরকারি অনুদান, এমপির পক্ষ থেকে ধুতি উপহারনিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতঅনিয়মের ভিডিও ধারণ করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারীশারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহী মহানগরীর ৮৫টি মন্দিরে আর্থিক অনুদান, এমপি মিলনরাজশাহী মহানগরীর সরকারি খাস সম্পত্তি বরাদ্দের বিষয়ে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সাক্ষাৎসিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্সবাগমারায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণমান্দায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্সমান্দায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণবাংলাদেশ আর্চসামিট ২০২৬,রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জনরাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামদুর্গাপুরে ফ্যামিলি কার্ড নিয়ে তথ্য অবহিতকরণ সভা
Home >> টপ নিউজ >> শিক্ষা >> বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেআলোচনা ও ফিল্ম প্রদর্শন

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেআলোচনা ও ফিল্ম প্রদর্শন

ধূমকেতু প্রতিবেদক : বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনফারেন্স রুমে আজ (১৩ অক্টোবর’ ২৬) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে আলোচনাসভা ও স্বল্প দৈর্ঘ্য ফিল্ম প্রদর্শন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান।

এসময় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনা বৃদ্ধি ও মাদকের ভয়ানক প্রভাব থেকে বিরত থাকার আহ্বান জানান। শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার প্রতি দিক-নির্দেশনা প্রদান করেন।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এবারের প্রতিপাদ্য “বাস্তব অভিজ্ঞতা শোনা: প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন।”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেশনাল সাইকোলজিস্ট, কলামিস্ট ও বেতার ব্যক্তিত্ব ড. রুমি শায়লা শারমিন। তিনি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশের সুযোগ তৈরি এবং একে অপরের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদেরযোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. জান্নাতুল জাহান, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রাবেয়া খাতুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান দোলন চক্রবর্তী, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. কামরুন্নাহার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সবুজ কুমার মহন্ত, যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানের শেষে মানুসিক স্বাস্থ্য সচেতনতার উপর ভিত্তি করে নির্মিত দুটি স্বল্প দৈর্ঘ্য ফিল্ম প্রদর্শন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930