IMG-LOGO

মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অনিয়মের ভিডিও ধারণ করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারীশারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহী মহানগরীর ৮৫টি মন্দিরে আর্থিক অনুদান, এমপি মিলনরাজশাহী মহানগরীর সরকারি খাস সম্পত্তি বরাদ্দের বিষয়ে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সাক্ষাৎসিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্সবাগমারায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণমান্দায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্সমান্দায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণবাংলাদেশ আর্চসামিট ২০২৬,রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জনরাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামদুর্গাপুরে ফ্যামিলি কার্ড নিয়ে তথ্য অবহিতকরণ সভাসিরাজগঞ্জে কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্সধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থীর চাল ও অর্থ বিতরণস্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে শহীদ জেহাদের রক্ত বৃথা যায়নি : ভিপি আমান উল্লাহ আমানচারঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহী মহানগরীর ৮৫টি মন্দিরে আর্থিক অনুদান, এমপি মিলন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহী মহানগরীর ৮৫টি মন্দিরে আর্থিক অনুদান, এমপি মিলন

ধূমকেতু প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজশাহী মহানগরীর ৮৫টি পূজা মণ্ডপের প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট শফিকুল হক মিলন এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

সোমবার রাতে নগরীর গনকপাড়াস্থ ধর্মসভা মন্দির প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিনিধিদের হাতে এই অনুদান তুলে দেয়া হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর শাখার সভাপতি অচিন্দ কুমার শান্তু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, নেতা সুব্রত কুমার রায়, কাজী ছোটন, হাসান ইমাম মাসুম ও সাইদুজ্জামান টনি। এছাড়াও প্রতিটি মন্দিরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এসময়ে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন পবা-মোহনপুরের সংসদ সদস্য হলেও তিনি এই শহরের প্রতিটি মানুষ ও প্রতিষ্ঠানকে ভালবাসেন। তিনি দীর্ঘ প্রায় আঠারো বছর রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ছাত্রদল থেকে উঠে আসা একজন বলিষ্ঠ নেতা। তারা আরো বলেন, এই অনুদান পুজাতে তাদের কাজে লাগবে। তিনি যে মহানগরকে একেবারে ছেড়ে যাননি তার উজ্জল দৃষ্টান্ত হচ্ছে এই অনুদান। অনুদান প্রাপ্তরা সংসদ সদস্যর দীর্ঘায়্যু কামনা করেন। সেইসাথে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930