IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি

ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় উপজেলার ৩০ জন নারী উদ্যোক্তা নিজেদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন করছেন। তবে পণ্যের প্রচার, প্রসার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি জানিয়েছেন উদ্যোক্তারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ।

মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্প, খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের সামগ্রী প্রদর্শন করা হয়। নিজেদের তৈরি পণ্য ক্রেতাদের কাছে তুলে ধরতে মেলায় স্টল সাজিয়েছেন উদ্যোক্তারা। প্রদর্শনীর মাধ্যমে পণ্যের পরিচিতি বাড়ানো ও ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন তারা।

নারী উদ্যোক্তারা জানান, নিজেদের উদ্যোগে বিভিন্ন পণ্য তৈরি করলেও পর্যাপ্ত প্রচার-প্রচারণা ও বাজারজাতকরণের সুযোগ না থাকায় ব্যবসা সম্প্রসারণে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। পণ্যের গুণগত মান ভালো হলেও ক্রেতাদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় সরকারি উদ্যোগে নিয়মিত প্রদর্শনী মেলা আয়োজন, প্রচার-প্রচারণা এবং বাজারজাতকরণের সুযোগ সৃষ্টির দাবি জানান তারা।

উদ্যোক্তাদের এগিয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ। তিনি বলেন, নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার, প্রসার ও বাজারজাতকরণে সহযোগিতার বিষয়ে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রদর্শনী মেলা নারী উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে উদ্যোক্তাদের প্রত্যাশা, প্রদর্শনী মেলার পাশাপাশি পণ্য বাজারজাতকরণেও কার্যকর সরকারি সহযোগিতা নিশ্চিত করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31