IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘নির্বাচনের চেয়ে জীবন অনেক মূল্যবান’

‘নির্বাচনের চেয়ে জীবন অনেক মূল্যবান’

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, নির্বাচন উপলক্ষে এরই মধ্যে কয়েকজন নিরীহ মানুষের প্রাণ ঝরেছে। মনে রাখতে হবে নির্বাচনের চেয়ে একটি জীবন অনেক মূল্যবান। নির্বাচন প্রতিযোগিতার হোক; কিন্তু তা যেন সহিংসতায় শেষ না হয়। সংঘাত-সংঘর্ষে জীবন চলে যাবে-এমনটি যাতে কখনো না হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন উপলক্ষে রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সংশয় প্রকাশ করে বিএনপির মেয়র প্রার্থী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, নির্বাচনের পরিবেশ ভালো আছে। তাই নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন নেই। নির্বাচনের দিন এবার থাকছে না সাধারণ ছুটিও।

কেএম নুরুল হুদা বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। বর্তমানে আশ্বস্ত করার মতো নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে ঘিরে উৎসবের সৃষ্টি হয়েছে। বিপুল পরিমাণ মানুষ প্রচারণায় অংশগ্রহণ করছে। পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের বক্তব্য আমরা শুনেছি। তারা সবাই নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাই নির্বাচনে সেনা মোতায়েনের কোনো প্রয়োজনীয়তা কমিশন অনুভব করছে না।

তিনি আরো বলেন, নির্বাচনে অংশ নেওয়া একজন প্রার্থীর পরিচয় সে শুধুই একজন প্রার্থী। সে কোন দলের, মতের, গোত্রের সেটা বড় পরিচয় নয়। সকল প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় আইনি সহায়তা দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। নির্বাচন উপলক্ষে কয়েকজন নিরীহ ব্যক্তির জীবন চলে গেছে। এভাবে সংঘাত সংঘর্ষে জীবন চলে যাবে এটা হতে পারে না।

সিইসি বলেন, এবারের নির্বাচনে সাধারণ ছুটি থাকছে না। বেশিরভাগ সময় আমরা দেখেছি ছুটি পেয়ে বেশিরভাগ ভোটাররা বাড়ি চলে যায়, ভোট দেয় না। কেবিনেট থেকে একটা নির্দেশনা জারি আছে, যারা ব্যক্তিগত বা সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োজিত থাকবেন তাদের যেন ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ কারণে সাধারণ ছুটি আর রাখা হচ্ছে না। তবে নির্বাচনের দিন বড় গাড়ি, ট্রাক এবং মোটরসাইকেল চলাচল নিষেধ থাকবে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন-সিনিয়র সচিব মো. আলমগীর। এসময় উপস্থিত ছিলেন-চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31