IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> মুজিববর্ষ উপলক্ষ্যে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু কাপ বক্সিং প্রতিযোগিতার উদ্বোধন

মুজিববর্ষ উপলক্ষ্যে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু কাপ বক্সিং প্রতিযোগিতার উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : মুজিব শতবর্ষ উপলক্ষে রাজশাহীতে শুরু হলো তিন দিনব্যাপী বঙ্গবন্ধু কাপ বক্সিং প্রতিযোগিতা।

মঙ্গলবার দুপুর আড়াইটায় নগর ভবন গ্রীণ প্লাজায় বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। প্রতিযোগিতা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী জেলা বক্সিং সমিতি এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনে জোয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন টুর্নামেন্টে মুখরিত রাজশাহীর খেলামাঠগুলো। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি বক্সিং খেলায়ও আগামীতে পৃষ্ঠাপোষকতা করা হবে। যাতে আমরা ভালো মানের বক্সিং খেলোয়াড় তৈরি হয়।

রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা বক্সিং সমিতির সভাপতি তৌহিদুল হক সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশন, ঢাকা এর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন, জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহীর সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন্নবী অনু, রাসিকের ক্রীড়া স্থায়ী কমিটির সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, মুসলিম গ্রæপ অব ইন্ডাষ্ট্রির চেয়ারম্যান মাসুম সরকার। সঞ্চালনা করবেন জেলা বক্সিং সমিতির সম্পাদক মোঃ শফিউল আজম মাসুদ।

অনুষ্ঠানে কবি আরিফুল হক কুমার, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, রাসিক মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর মেয়র মহোদয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, বিকেএসপি, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সিটি কর্পোরেশনসহ বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশন এর এফিলিয়েটেড ক্লাব সমূহ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31