IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> মঙ্গোলিয়া সফরকালেই পুতিনকে গ্রেপ্তার করার অনুরোধ ইউক্রেনের

মঙ্গোলিয়া সফরকালেই পুতিনকে গ্রেপ্তার করার অনুরোধ ইউক্রেনের

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন। এ সফরে পুতিনকে গ্রেপ্তারের আশা করছে ইউক্রেন। একই প্রত্যাশা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)। এ আদালত ইউক্রেন যুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গোলিয়া সফরে গেলে তাকে গ্রেপ্তার করার জন্য দেশটিকে অনুরোধ করেছে ইউক্রেন। পুতিনের মতো লোককে গ্রেপ্তারের এটি একটি বড় সুযোগ হিসেবে দেখছে কিয়েভ। ভলোদিমির জেলেনস্কির সরকার ইতিমধ্যে বিশ্বের অন্যতম পরাশক্তিধর দেশের প্রেসিডেন্ট পুতিনকে গ্রেপ্তারে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।
পিকে হালদারের বিচার প্রক্রিয়া শুরু, এস. আলম গ্রুপের সম্পৃক্ত থাকার গুঞ্জন

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভ্লাদিমির পুতিন একজন যুদ্ধাপরাধী। আমরা আশা করি, এই সত্যটি সম্পর্কে মঙ্গোলিয়া সচেতন। দেশটির কর্তৃপক্ষকে রাশিয়ান নেতাকে গ্রেপ্তার করার এবং নেদারল্যান্ডসের হেগে আইসিসির প্রসিকিউটরদের কাছে হস্তান্তর করার আহ্বান জানাচ্ছি।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, পুতিনকে যুদ্ধাপরাধের জন্য দায়ী করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা রয়েছে। তিনি সংঘাত শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নির্বাসন বন্ধ করতে ব্যর্থ হয়েছেন।

মুখপাত্র আরও বলেন, মঙ্গোলিয়ান কর্মকর্তাদের আইসিসির নিয়মকানুন মেনে চলার দায়বদ্ধতা রয়েছে। তবে এর অর্থ এই নয় যে, রাষ্ট্রীয় সফরে পুতিনকে গ্রেপ্তার করতেই হবে।

এদিকে, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুতে কিয়েভের কূটনৈতিক তৎপরতা পাত্তা দিচ্ছে না ক্রেমলিন। তারা জানিয়েছে, এই সফর নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। আগামী মঙ্গলবার পুতিন মঙ্গোলিয়া যাবেন। সেখানে সব কিছু স্বাভাবিক থাকবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোতে সাংবাদিকদের বলেন, মঙ্গোলিয়ায় আমাদের অংশীদারদের সঙ্গে চমৎকার সম্পর্ক রয়েছে। তবে সব কিছু মাথায় রেখে পুতিনের সফর নির্বিঘ্ন করতে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। প্রথম দিকে ইউক্রেন দখল যত সহজ মনে হয়েছিল তা দিন দিন ততই দুরহ হয়ে উঠছে। ইতোমধ্যে দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে উভয় দেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। যুদ্ধে ইউক্রেনের শিশুদের অবৈধভাবে দেশটি থেকে সরিয়ে নেয়ার অভিযোগ উঠে। আইসিসিতে মামলা হয় পুতিনের বিরুদ্ধে। যুক্তি-তর্ক ও শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এছাড়া ইউক্রেনের সমর্থন প্রতি সমর্থন অব্যাহত রেখেছে পশ্চিমা জোট। আর্থিক, লজিস্টিক, অস্ত্র সহায়তা দিয়ে যুদ্ধ রাশিয়ার মাটিতে ঠেলে নিতে চাইছে। যার প্রাথমিক সফলতাও আসতে শুরু করেছে। বর্তমানে রাশিয়ার কুরস্ক অঞ্চলে দখলে নিয়ে সামনে এগোনোর লড়াই করছে ইউক্রেনের বাহিনী।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31