IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বরিশালে জালিয়াত চক্রের হোতাসহ দুইজন কারাগারে

বরিশালে জালিয়াত চক্রের হোতাসহ দুইজন কারাগারে

ধূমকেতু নিউজ ডেস্ক : বরিশালে জালিয়াত চক্রের অন্যতম হোতা তাসাদ্দুক হোসেন ও তার সহযোগী খগেন্দ্র গঙ্গাভারকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কের জালাল মিয়ার বসতবাড়িসহ ৪ শতাংশ জমি ২০১৬ সালে জবরদখল করে জালিয়াত চক্রের অন্যতম হোতা তাসাদ্দুক হোসেন ও তার সহযোগিরা। পরে ওই দখল পাকাপোক্ত করতে একজন ভুয়া দাতা সাজিয়ে আমমোক্তারনামা তৈরি করে তাসাদ্দুক। সেইসঙ্গে জমির মালিক ব্যবসায়ী জালাল মিয়াকে এ পর্যন্ত ৪টি মামলায় জড়িয়ে হয়রানি করে।

এ ঘটনার প্রতিকার পেতে জমির মালিক জালাল মিয়া ২০১৯ সালের ৩ ডিসেম্বর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাসাদ্দুক ও তার কথিত দাতা খগেন্দ্র গঙ্গাভারের বিরুদ্ধে জাল-জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের করেন। আদালত ওই মামলার অভিযোগ তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়।

পিবিআই’র উপ-পরিদর্শক সাইদুর রহমান ২০২০ সালের ২৯ জুলাই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে তাসাদ্দুককে জাল-জালিয়াতির হোতা উল্লেখ করা হয়। এছাড়া প্রতিবেদনে তাসাদ্দুকের আমমোক্তার নামাসহ তার যাবতীয় কাগজপত্র অস্তিত্বহীন বলে উল্লেখ করা হয়।

ওই প্রতিবেদনের প্রেক্ষিতে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেয়। বুধবার ধার্য তারিখে তাসাদ্দুক ও তার কথিত দাতা খগেন্দ্র গঙ্গাভার আদালতে হাজিরা দেয়। এ সময় উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31