IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান
Home >> টপ নিউজ >> প্রবাস >> সেনাপণ্য কেনা বন্ধ কর, মিয়ানমারজুড়ে প্রতিবাদ

সেনাপণ্য কেনা বন্ধ কর, মিয়ানমারজুড়ে প্রতিবাদ

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারে সেনাবাহিনীর অবৈধ ক্ষমতা দখলের প্রতিবাদে সেনা সংশ্লিষ্ট পণ্য ও পরিষেবা না কেনার ডাক দেয়া হয়েছে।

‘স্টপ বায়িং জান্তা বিজনেস’ (সেনাপণ্য কেনা বন্ধ কর) কর্মসূচির মধ্যদিয়ে এই ডাক দিয়েছেন দেশটির খ্যাতনামা সাবেক ছাত্রনেতারা।

শুধু তাই নয়, চলমান অসহযোগ আন্দোলনের সমর্থনে কৃষক, শ্রমিক-মজুর ও ছাত্রছাত্রীদের সংগঠিত করছেন তারা। খবর মিয়ানমার টাইমস ও দ্য ইরাবতীর।

মিয়ানমারে গত সপ্তাহে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।

সেই সঙ্গে দেশটির নেত্রী ও সরকারের স্টেট কাউন্সেলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ শীর্ষ নেতাদের আটক করেছে।

এছাড়া এক বছরের জরুরি অবস্থা জারি করেছে। সেনাবাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন দেশটির সাধারণ মানুষ।

সেনাশাসন প্রত্যাখ্যান ও গণতন্ত্রের দাবিতে অসহযোগ আন্দোলনে চালিয়ে যাচ্ছেন তারা। এই আন্দোলনে যোগ দিয়েছেন চিকিৎসক, শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সাধারণ জনগণকে সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত পণ্য ও পরিষেবা বয়কটের ডাক দিয়েছেন ছাত্রনেতারা।

৮৮ জেনারেশন পিস অ্যান্ড ওপেন সোসাইটি মিয়ানমারের সাবেক ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় সংগঠন।

ক্রমবর্ধমান অসহযোগ আন্দোলনের প্রশংসা করে এর প্রধান দুই সংগঠক কো মিন কো নাইং ও কো জিমি এক বিবৃতিতে বলেন, সেনাশাসনের প্রতিবাদে কৃষক, শ্রমিক-মজুর ও শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।

তারা আরও বলেন, মিয়ানমারের জনগণকে সেনাবাহিনীর অর্থের উৎসগুলোর দিকে নজর দিতে হবে।

সামরিক বাহিনী মিয়ানমারে তাতমাদো বলেও পরিচিত।

তাদের সঙ্গে খাদ্যদ্রব্য ও মদ-পানীয় জাতীয় সামগ্রী, বিনোদন ইন্ডাস্ট্রি, ইন্টারনেট পরিষেবা দেওয়া কোম্পানি, ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, হাসপাতাল, তেল কোম্পানি, পাইকারি ও খুচরা ব্যবসা করা সংস্থার সম্পর্ক আছে। সেগুলোই বয়কটের ডাক উঠেছে।

ছাত্রনেতারা বলেন, ‘জনগণের উচিৎ এখনই সেনা সংশ্লিষ্ট সকল পণ্য ও পরিষেবা কেনা বন্ধ করে দেয়া।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31