IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নারী এমপির টিকা গ্রহণের নামে ফটোসেশন

নারী এমপির টিকা গ্রহণের নামে ফটোসেশন

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনার টিকা কেন্দ্রে গিয়ে ফটোসেশন করেন জাতীয় সংসদের মহিলা আসনের সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম-আহ্বায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ।

এই ফটোসেশন করে আবারও বিতর্কের জন্ম দিলেন তিনি। রোববার দুপুর সোয়া ১২টার দিকে তিনি সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে এমনটি করেন।

এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়া প্রমুখ।

তবে এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম বলেন, তিনি জাতীয় সংসদ ভবনে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এ কারণে এখানে তিনি টিকা নেননি।

তবে ফটোসেশন নিয়ে তিনি কোনো কথা বলেননি। এমপি টিকা নেওয়ার ভাব করে ছবি তুলেছেন মাত্র।

এমপির এমন ফটোসেশনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) অনেকেই বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। বিষয়টি বিকালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই করছেন নানান মন্তব্য। এমপির এমন আচরণ হাস্যকর ও পাগলামি বলেও মন্তব্য করা হচ্ছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়ার সভাপতিত্বে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া বলেন, সাংসদ উম্মে ফাতেমা টিকা গ্রহণ করেননি। তবে ফটোসেশনটি হয়েছে শুধু তার আগ্রহের কারণে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো.একরাম উল্লাহ বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজখবর নিয়ে জানাচ্ছি।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি বুথে টিকা দেওয়া হয়। তিনটি বুথের দায়িত্বে আছেন ২৪ জন কর্মকর্তা-কর্মচারী। এছাড়া আছেন ৪৮ জন স্বেচ্ছাসেবী। এ পর্যন্ত সরাইলে ৪৬০ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31