IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> আলমপুর ইউনিয়নে নৌকার মাঝি হতে চান ওসমান গনি

আলমপুর ইউনিয়নে নৌকার মাঝি হতে চান ওসমান গনি

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধামইরহাট উপজেলার ৩ নং আলমপুর ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী হতে চান ওসমান গনি। ১৯৭০ সালে এসএসসি পাস করার পর নওগাঁ বিএমসি কলেজে ভর্তি হয়ে ছাত্রলীগে যোগদান করেন তিনি। পরে ১৯৭৩ সালে জয়পুরহাট ডিগ্রী কলেজ থেকে আইএ পাশ করেন। বিএ ১ম বর্ষ পড়লেও পরীক্ষা দেওয়া হয়নি ওসমান গনির। কর্মজীবনে জড়িত হলেও ১৯৯২ সালে রাজনৈতিক ক্রান্তিকালে আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্ব নেন এবং অদ্যাবধি দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সুধীজন হিসেবে স্থানীয়রা বস্তাবর দাখিল মাদ্রাসা, ঐতিহাসিক মাহীসন্তোস মাজার, বীরগ্রাম কুড়াণী মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী, তাহেরপুর-মির্জাপুর দারুল আকরাম এবতেদায়ী মাদ্রাসার সভাপতি পদে অধিষ্ঠিত করেন। এছাড়াও ইতিপুর্বে বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন। সমাজের তৃনমুল মানুষের সংগে মিলেমিশে সমাজ সেবক হিসেবে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করছেন।

চেয়ারম্যান পদ ছাড়াও জনসেবা করা যায় কিনা এমন প্রশ্নের উত্তরে ওসমান গনী বলেন, “ব্যক্তিগত উদ্দোগ ছাড়াও গ্রামীণ রাস্তা সংস্কার, ড্রেন-কালভার্ট নির্মাণ- মেরামত,সাধারন নাগরিকের জন্য বরাদ্দকৃত বিভিন্ন সরকারি অর্থ সুষম বন্টন, গ্রাম্য শালিশের মাধ্যমে বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরী। অবহেলিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়ারম্যান পদে থেকে সাধারনের কাংখিত সেবা প্রদান সহজে সম্ভব হয়। এগুলোই বঙ্গবন্ধুর আদর্শের অংশ। আমাদের নেতা শহীদুজ্জামান সরকার এমপি’র হাত ধরে আমিও সেই আদর্শেরই ক্ষুদ্র অনুসারি। আমি নির্বাচিত হলে জবাবদিহিতা মুলক ইউনিয়ন পরিষদ গড়তে চাই।”

এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, চলতি বছরেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর স্থানীয়ভাবে প্রচার হওয়ায় অনেক প্রার্থীই এখন নির্বাচনী মাঠে ঘুরছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31