IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> বাংলাদেশ একাদশে ৩ পরিবর্তন

বাংলাদেশ একাদশে ৩ পরিবর্তন

ধূমকেতু নিউজ ডেস্ক : হতাশায় মোড়ানো সাগরিকা টেস্টে নাটকীয় পরাজয়ের পর সিরিজ বাঁচানোর লক্ষ্যে মাঠে নেমেছেন মুমিনুলরা। ঢাকা টেস্টে টস জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশ একাদশে আজ তিনটি পরিবর্তন এসেছে। অলরাউন্ডার সাকিব আল হাসান চোটের কারণে খেলতে পারছেন না, যেটি অনুমিতই ছিল। আর শেষ দিকে এসে ওপেনার সাদমানও একাদশ থেকে ছিটকে পড়েন ইনজুরির কারণে।

সাকিবের বদলে একাদশে স্থান পেয়েছেন সৌম্য সরকার। আর সাদমানের জায়গায় দলে নেওয়া হয়েছে মিডলঅর্ডার ব্যাটসম্যান মিঠুনকে। পেসার আবু জায়েদ রাহিকেও দলে রাখা হয়েছে।

রাহিকে দলে রাখতে গিয়ে বাদ দিতে হয়েছে মোস্তাফিজুর রহমানকে। তিন স্পেশালিস্ট স্পিনারকে দলে গত টেস্টের মতো এই টেস্টেও একাদশে রাখা হয়েছে। তারা হলেন– মিরাজ, তাইজুল ও নাঈম।

সাদমান ছিটকে পড়ায় এই টেস্টে তামিমের সঙ্গে ওপেনিং করবেন সৌম্য সরকার। লিটন দাসকে সাত নম্বরে খেলানো হতে পারে।

অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছেন ক্যারিবিয়ানরা।

চরম নাটকীয়তায় ঠাসা চট্টগ্রাম টেস্টে হেরে যায় বাংলাদেশ। ওই টেস্টে শেষ ইনিংসে রেকর্ড রান তাড়া করে ৩ উইকেটে জিতে যান ক্যারিবিয়ানরা। এই টেস্ট জিতলে সিরিজ জিতবেন তারা। আর বাংলাদেশ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পাবেন মুমিনুলরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও আবু জায়েদ রাহি।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনের, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, ক্যাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শেন মোজলি, ভিরাসামি পেরমল, কেমার রোচ, রেমন রিফার, জোমেল ওয়ারিক্যান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31