IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> রাজশাহী >> রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন

রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক :‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৪ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার নগর ভবনের গ্রিন প্লাজায় সামাজিক বন বিভাগ, রাজশাহী আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বেলুন ফেস্টুন, পায়রা উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।

রাজশাহী জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সামাজিক বন অঞ্চল বগুড়ার বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি মীর শাফিন মাহমুদ, র‌্যাব-৫ সহকারী পরিচালক ফাহাদুজ্জামান আকন্দ, রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন। স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ। আরও বক্তব্য দেন রাজশাহী নার্সারি মালিক সমিতির সভাপতি সাহেদুজ্জামান সরকার সঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার বলেন, পরিবেশ রক্ষা, জীবন রক্ষায় বৃক্ষ অপরিসীম। প্রতিটি ধর্মে এর উপকারিতার বিষয়ে উল্লেখ রয়েছে। অকারণে বৃক্ষ নিধন না করে। বেশি বেশি গাছ লাগাতে সকলকে অনুরোধ জানান তিনি। সুষ্ঠু পরিকল্পনার মধ্যে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। নগরীতে নার্সারীর বাজার সম্প্রসারণে পৃথক একটি মার্কেট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।

এরআগে সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর বিন্দুর মোড় হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরভবনে এসে শেষ হয়। জেলা প্রশাসন রাজশাহীর সহযোগিতায় নগরভবনের গ্রিন প্লাজায় আয়োজিত এ মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৬৬টি স্টল রয়েছে। অনুষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রমে উপকারভোগীদের চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে শহীদ নজমুল হক বালিকা বিদ্যালয়, অগ্রণী স্কুল এন্ড কলেজ, নওদাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী উপশহর স্যাটেলাইট টাউন হাইস্কুল, নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়, লক্ষ্মিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।

অনুষ্ঠানে সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31