IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> তানোরে নয় ওয়ার্ডে ভোটার ২৪ হাজার ৬৬৭ জন, প্রার্থী ৫২

তানোরে নয় ওয়ার্ডে ভোটার ২৪ হাজার ৬৬৭ জন, প্রার্থী ৫২

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পৌর সভা নির্বাচনের শেষ মুহুর্তে প্রচার প্রচারনার মুখোরিত হয়ে উঠছে পাড়া-মহল্লাসহ হাট-বাজার। মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৩৫জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন। মোট ৫২জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

তানোর পৌর সভায় ৯ টি ওয়ার্ডের ১৩ টি ভোট কেন্দ্রে ৬৮টি কক্ষে ২৪হাজার ৬৬৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২হাজার ৩৮ জন ও নারী ভোটার ১২হাজার ৬২৯জন।

মেয়র পদে বিএনপি মনোনিত (ধানের শীষ) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান মেয়র তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আ’ লীগ মনোনিত (নৌকা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন তানোর পৌর আ’ লীগ সভাপতি ইমরুল হক ও স্বতন্ত্র (নারিকেল গাছ) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী তানোর উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি আব্দুল মালেক।

প্রার্থীদের প্রচার প্রচারনা গনসংযোগ ও কর্মি সমর্থকদের খন্ড খন্ড মিছিল সমাবেশসহ সথসভা ও উঠান বৈঠকসহ প্রচার মাইকিং এ তানোর পৌর এলাকার পাড়া-মহল্লাসহ হাট-বাজার ও মোড়ে মোড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীসহ কর্মি-সমর্থকরা গনসংযোগসহ উঠান বৈঠক ও মিছিলসহ সভা সমাবেশ পথসভা করলেও বেলা২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রার্থীদের প্রচার মাইকিং এ চলছে বিভিন্ন গানে গানে ভোট প্রার্থনার প্রচার প্রচারনার গান।

প্রচার প্রচারনায় মুখরিত হয়ে উঠা পৌর এলাকা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। মেয়র প্রার্থীদের প্রচার মাইকের সাথে তাল মিলিয়ে কাউন্সিলর প্রার্থীরা অটো রিকসা ও ভ্যান গাড়ীতে প্রচার মাইক বের করায় তানোর পৌর এলাকা মাইকিং এর শহরে পরিণত হয়েছে।

তানোর পৌর সভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রার্থীসহ তাদের কর্মি ও সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়ন করাসহ তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করে ভোট ভিক্ষা চাচ্ছেন।

তবে, ভোটাররা বলছেন তারা যাকে যোগ্য ও সৎ ব্যক্তি মনে করবেন তাঁকেই তারা তাদের মুল্যমান ভোটটি দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। ভোট চাইতে এসে কেউ তাদেরকে চাপাচাপি বা কোন ধরনের ভয়ভীতি দেখাচ্ছেন না বলেও জানিয়েছেন ভোটাররা।

ভোটের দিন যতই ঘনিয়ে আসছে পাড়া-মহল্লাসহ হাট-বাজার ও মোড়ের চায়ের দোকান গুলোতে ভোটারদের আলোচনায় মুখোরিত হয়ে উঠছে। কে হচ্ছেন এবার তানোর পৌর মেয়র এবং কে কোন অবস্থায় রয়েছেন তা নিয়েও ভোটারদের মধ্যে আলোচনা করতে শোনা যাচ্ছে।

সেই সাথে কোন ওয়ার্ডে কোন কাউন্সিলর প্রার্থীর কি অবস্থাসহ কে বিজয়ী হতে পারেন এমন বিষয় নিয়েও ভোটারদের মধ্যে চলছে আলোচনা ও সমালোচনা।

তানোর উপজেলা নির্বাহীকর্মকর্তা ও তানোর পৌর সভা নির্বাচনে নিটার্নিং অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, এখন পর্যন্ত কোন প্রার্থীর বিরুদ্ধে কোন ধরনের আচরন বিধি লংঘনের কোন অভিযোগ বা সংঘর্ষ বা হানাহানি ও মারামারির কোন ঘটনা ঘটেনি এবং অভিযোগও পাওয়া যায়নি।

তিনি বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আশা করছি আগামী ১৪ই ফেব্রুয়ারী শান্তি পূর্ণভাবে তানোর পৌর সভা নির্বাচন সম্পূর্ণ হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31