IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> স্ত্রীর পরকীয়া ঠেকাতে তালাক, স্বামীর বাড়ী ভাংচুর

স্ত্রীর পরকীয়া ঠেকাতে তালাক, স্বামীর বাড়ী ভাংচুর

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে স্ত্রীর পরকীয়া ঠেকাতে ব্যর্থ স্বামী নিরুপায় হয়ে আদালতের মাধ্যমে স্ত্রীকে তালাক দিয়েছেন। এই খবর পেয়ে স্ত্রী তার লোকজন নিয়ে ভুক্তভোগী স্বামীর বাড়ী ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়ন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

ধামইরহাট থানার অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর কাশিপুর গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে মো. ইউনুছ আলী (৪৮) একই ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আ. সামাদের মেয়ে সুফিয়া বেগমকে ১০ বছর পূর্বে বিয়ে করে, সংসার জীবনে ২ কন্যা সন্তানের জনক-জননী হন তারা। কিন্তু স্বামীর অগোচরে পরকীয়ায় লিপ্ত হন স্ত্রী সুফিয়া বেগম। এ বিষয়ে একাধিকবার গ্রাম্য সালিশে সন্তানদের কথা ভেবে স্বামী ইউনুছ আলী ওই স্ত্রীকে গ্রহণ করেন। কিন্তু একাধিকবারে একই ভাবে পরকীয়ায় লিপ্ত হওয়ায় উপায় না পেয়ে চলতি বছরের ১৮ ফেব্রæয়ারী স্ত্রী সুফিয়া বেগমকে আদালতের মাধ্যমে তালাক প্রদান করে। এই খবর পেয়ে ১৯ ফেব্রæয়ারী সকালে বাড়ীতে সাবেক স্ত্রী সুফিয়া বেগম হামলা চালিয়ে নগদ টাকা ও বাড়ী ঘরের ক্ষতি করে। বদমেজাজি ওই স্ত্রী পরবর্তীতে ২৩ ফেব্রæয়ারী রাত ১১ টায় পুনরায় হামলা চালিয়ে নির্মানাধীন ঘরের প্রাচীর ভাংচুর করে নির্মানসামগ্রী তছনছ করে, এতে প্রায় বাড়ীর মালিকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ইউনুছ আলী জানান।

মধ্যরাতে বাড়ীতে হামলার ঘটনায় নিজেকের সম্পৃক্তের কথা বজ্রকণ্ঠে স্বীকার পূর্বক অভিযুক্ত সুফিয়া বেগম বলেন, আমি নিজ ইচ্ছায বাবার বাড়ীতে বসবাস করছি, আমি কোন তালাকের কাগজ হাতে পাইনি, আমার দুই মেয়ে সন্তানকে আমার স্বামী জমি দিয়ে তা বিক্রির পাঁয়তারা করায় আমি নিজেই বাড়ী ভাংচুর করেছি বলে প্রতিবেদককে জানান। এলাকাবাসীও গৃহবধু সুফিয়া বেগমকে দুঃচরিত্রের বলেই জানেন।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31