IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ক্ষমতায় গেলে পুলিশ সদস্যদের এসপি পদমর্যাদা‌ দেবো

ক্ষমতায় গেলে পুলিশ সদস্যদের এসপি পদমর্যাদা‌ দেবো

ধূমকেতু নিউজ ডেস্ক : নাগরিক সমাবেশের সভাপতি ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমরা ক্ষমতায় গেলে প্রত্যেক পুলিশ সদস্যকে এসপি পদমর্যাদা‌য় যাওয়ার সুযোগ করে দেবো। তাই আপনারা সরকারের পাশে নয়, আমাদের পাশে ও জনগণের পাশে থাকুন।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তি‌নি এসব কথা ব‌লেন।

লেখক ও কলামিস্ট মোস্তাক আহমেদের হত্যার প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।

পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে জাফরুল্লাজহ চৌধুরী বলেন, আমরা ক্ষমতায় গেলে প্রত্যেক পুলিশ সদস্যকে এসপি পদমর্যাদায় যাওয়ার সুযোগ করে দেবো। আপনাদের ছেলে-মেয়েদের লেখাপড়ার সুব্যবস্থা করে দেবো। আপনারা সরকারের পাশে নয়, আমাদের পাশে ও জনগণের পাশে থাকুন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে তিনি বলেন, তাকিয়ে দেখেন, চারপাশ থেকে জনগণ চাপতে শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার লোকচুরি বন্ধ করেন। আপনাকে আপনার পিতার অমর বাণীটি স্মরণ করিয়ে দিতে চাই। আর দাবিয়ে রাখাতে পারবা না।

বিচারপতির উদ্দেশ্যে জাফরুল্লহ বলেন, আজ কিশোরের যে রায়টি দিয়েছেন, সেটি অসম্পূর্ণ রায়। যারা সংবিধান ভঙ্গ করেছেন। যারা সংবিধান লংঘন করেছেন। তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। এটি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে।

তিনি বলেন, আজকে কিশোরের মুক্ত হয়েছে। আমি আনন্দিত। কিন্তু আমি চিন্তিতও বটে। লেখক ও কলামিস্ট মোস্তাক আহমেদ মৃত্যুর আগে তার পরিবারকে বলেছিল- আমার কথা চিন্তা করো না, কিশোরের কথা চিন্তা করো না। কিন্তু মরতে হলো।

এসময় বিভিন্ন অজুহাতে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে তাদেরকে মুক্ত করে দেয়ার দাবি জানান তিনি।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আজকে আমাদের কারো হাতে ইট, পাথর ও লাঠি নেই। আমরা নিরস্ত্র। আমরা দেশের নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। আজ আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে পথ-যাত্রা শুরু করতে যাচ্ছি। দায়িত্ব হলো, আপনারা পাহারা দিয়ে আমাদেরকে পৌঁছে দেয়া। উনার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়া।

এসময় আরো বক্তব্য রাখছেন নাগরিক ঐক্যের মাহামুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েক সাকী, আলোকচিত্রী শহিদুল, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের নেতা ফিরোজ আহমেদ, কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফ, সাংবাদিক সেলিম খান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31