ধূমকেতু প্রতিবেদক, নূরুজ্জামান, বাঘা : গত ২ মার্চ রাজশাহী বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে মহানগর বিএনপি’র নেতা ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মানবতার মা’কে হুশিয়ারি দিয়ে বক্তব্য দেওয়ায় তাকে চারঘাট-বাঘায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সাথে ৭২ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন বাঘা উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু করে বাঘা উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল এ ঘোষণা দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাঘার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করেন।
এর আগে সমাবেশে বক্তারা বলেন, কুলাঙ্গার মিনু তুমি বাংলা ভাইকে জন্ম দিয়ে ছিলে রাজশাহী অঞ্চলে। আজ তারা কোথায়? একটি কথা মনে রেখো, অন্যায় কারি যেই হোকনা কেন তার কোন ক্ষমা নেই এই বাংলার মাটিতে। তোমার পিতা তারেক রহমান এতিমদের টাকা আত্মসাৎসহ দুর্ণীতি মামলায় আজ দেশ ছাড়া। তোমার মা’ খালেদা তার নামেও রয়েছে একাধিক দুর্ণীতি মামলা। তুমি যদি পারো তো শেখ হাসিনার একটি চুল ছিঁড়ে নিয়ো।

সভায় আওয়ামী লীগ নেতারা মিনু সমর্থীত চারঘাট-বাঘার বিএনপি নেতাকর্মীদের হুশিয়ারি দিয়ে বলেন, মিজানুর রহমান ২ মার্চ রাজশাহী বিভাগীয় বিএনপির সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিশ্ব জননন্দিত জননেত্রী শেখ হাসনাকে হুমকি দেয়ার ধৃষ্টতা কোথ থেকে পেলো সেটা আমাদের বোধগম্য নয়।
তবে আগামি ৭২ ঘন্টার মধ্যে যদি মিজানুর রহমান দেশবাসীর কাছে ক্ষমা না চান, তাহলে চারঘাট-বাঘায় বিএনপির কোন সমাবেশ হতে দেয়া হবেনা। এর আগে চারঘাট বাঘার সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে নিয়ে কুটুক্তি মূলক বক্তব্য দেওয়ায় রাজশাহী জেলা বিএনপি নেতা ও চারঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ চাঁদকে গত মাসের ২০ তারিখ বাঘায় অবাঞ্চিত ঘোষণা করে বাঘা ও চারঘাট উপজেলা আওয়ামী লীগ।
সভায় বক্তব্য রাখেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন ও সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু ও বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা, রাজশাহী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা বিপাশা খাতুন, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা জয় জয়ন্তি সরকার মালতি, বাজুবাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভানেত্রী নিলা জামান ও আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পিসহ আরও অনেকে।


