ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খড়ের পালায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর আড্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত একটার দিকে ওই গ্রামের জালাল উদ্দিনের বাড়িতে খড়ের পালায় আগুন লাগে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে রহনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ওইস্থানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অভিযোগ হয়েছে বলে জানা গেছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news