IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> ‘বাঘার আম এখন পৃথিবী বিখ্যাত’ উপজেলা কৃষি কর্মকর্তার উক্তি

‘বাঘার আম এখন পৃথিবী বিখ্যাত’ উপজেলা কৃষি কর্মকর্তার উক্তি

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ্ সুলতার জনি তাঁর ফেসবুক পেইজে লিখেছেন, বাঘার আম কেবল বাংলাদেশ বিখ্যাত নয়, এ উপজেলার আম এখন পুরো পৃথিবী বিখ্যাত এবং সকলের কাছে সমাদৃত। এই আমের সাথে তিনি কাল বৈশাখী ঝড়ের ক্ষতিকারক দিক এবং এটি বোঝার উপায় বিশ্লেষন করেছেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে উল্লেখ করেছেন, মাটির গুনগত কারণে বাঘা উপজেলায় উৎপাদিত আম শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীতে এখন বিখ্যাত। এই উপজেলায় উৎপাদিত আম দেশের অভ্যান্তরীণ চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা হচ্ছে। তিনি এই অঞ্চলের আম সম্পর্কে অভিমত ব্যাক্ত করতে গিয়ে একটি মানচিত্রের মাধ্যমে কালবৈশাখি ঝড়ের কথা তুলে ধরেন এবং এই ঝড় থেকে সবাইকে সতর্ক হবার আহবান জানান। তাঁর মতে, প্রায় ৯০% গতিপথ থাকে পশ্চিম-উত্তর থেকে পূর্ব-দক্ষিণ দিকে প্রবাহিত কালবৈশাখী ঝড়ের। যা কেবল রাজশাহী জেলার বাঘা উপজেলা দিয়ে অতিবাহিত হয়। এর ফলে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ও আমের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এতে করে আম উৎপাদনের সাথে জড়িত কৃষক, আম ব্যবসায়ী, আম বহনের জন্য নিযুক্ত পরিবহন ও শ্রমিকগণ আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হন।

তিনি কালবৈশাখী ঝড়ের বার্তা বোঝার উপায় সম্পর্কে বলেন, আপনি সাধারণভাবে বুঝবেন কি করে যে কয়েকঘন্টার ভেতরে আপনার এলাকা কালবৈশাখি দ্বারা আক্রান্ত হতে পারে? হ্যাঁ অনেকটা বোঝার উপায় আছে, আপনি দেশের যে এলাকায় বাস করেন না কেন-সেই এলাকা থেকে যদি আপনি দেখেন আপনার পশ্চিম দিক থেকে সামান্য উত্তর দিক জড়িয়ে দুরে মেঘের গর্জন শোনা যাচ্ছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এলাকা ১ থেকে ৩ ঘন্টার ভেতরে কালবৈশাখি দ্বারা আক্রান্ত হতে পারে। আর রাতের বেলায় হলে খেয়াল করবেন আপনার এলাকা থেকে পশ্চিম দিক ও সামান্য উত্তর দিক থেকে দুরে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে তাহলে বুঝবেন আপনার এলাকা ১ থেকে ৩ ঘন্টার ভেতরে কালবৈশাখি দ্বারা আক্রান্ত হতে যাচ্ছে।

এগুলো আপনি ভালোভাবে বুঝতে পারলে আপনি আপনার এলাকায় কালবৈশাখি ঝড়ে আক্রান্ত হবার একটা সম্ভাব্য ৮০% নিশ্চিৎ হতে পারবেন। যদি আপনার এলাকা থেকে সোজা উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে বিদ্যুৎ চমকায়, বা মেঘের গর্জন শোনাযায় তাহলে আপনার এলাকা আক্রান্ত হবার সম্ভাবনা নেই, যেটা হবে সেটা হলো আপনার এলাকায় কিছুটা দমকা হাওয়া হয়ে কিছু মেঘ চলে যাবে, কিংবা বৃষ্টি হলেও দুএক ফোটা মাত্র। আবার দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ দিক বা দক্ষিণ পূর্ব পাশে মেঘের গর্জন বা বিদ্যুৎ চমকালেও আপনার এলাকা কালবৈশাখিতে আক্রান্ত হবেনা, শুধুমাত্র ঠান্ডা হাওয়া বয়ে যাবে।

কৃষি কর্মকর্তার মতে, এই সিস্টেম শুধুমাত্র মার্চ টু জুন মাস পর্যন্ত বা মৌসূমী বায়ু দেশের উপর আসার আগ পর্যন্ত প্রযোজ্য। আপনি এ পদ্ধতিতে প্রায় ৮০% পুর্বাভাস করতে পারলেও আরোও অনেক আগে জানার জন্য বা আরোও নিক্ষুতভাবে জানার জন্য অবশ্যই আপনাকে একজন আবহাওয়াবিদ এর সাহায্য নিতে হবে। তবে এ পদ্ধতিতে আপনি দেশের যেকোনো স্থানে থেকে অন্তত রাস্তা ঘাটে বা নদী পার হবার সময় হটাৎ কালবৈশাখি দ্বারা আক্রান্ত হবার হাত থেকে রক্ষা পেতে পারেন।

স্থানীয় লোকজন জানান, সু-স্বাধু আমের রাজধানী হিসাবে খ্যাত বাঘা উপজেলায় ৯ হাজার হেক্টর আম বাগান রয়েছে। এসব বাগানে প্রায় শতাধিক জাতের আম উৎপাদন হয়ে থাকে। সব জাতের আম মিলিয়ে এবার বাঘায় দেড় থেকে ২ লাখ মেট্রিক টন আম উৎপাদিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমকে ঘিরে প্রতি মৌসুমে বাঘা এলাকায় অন্তত ২৫টি ছোট-বড় আমের বাজার (হাট) বসে। এর মধ্যে বড় বাজার বসে বাঘা সদর, মনিগ্রাম, বিনোদপুর, বাউসা ও পাকুড়িয়া এলাকায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31