IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সেন্টমার্টিন রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান পরিবেশ মন্ত্রীর

সেন্টমার্টিন রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান পরিবেশ মন্ত্রীর

ধূমকেতু নিউজ ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় সরকার সম্ভাব্য সবকিছু করছে। জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য পত্রিকায় নিয়মিত গণ বিজ্ঞপ্তি প্রকাশ সহ বিভিন্নমূখী সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের সহযোগিতা ব্যতীত সেন্টমার্টিন দ্বীপের প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা কষ্টসাধ্য। তাই দেশের এই অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত দ্বীপটি রক্ষায় সরকারের বিধিনিষেধ প্রতিপালনে আমি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

শুক্রবার (১২ মার্চ) সেন্টমার্টিন রক্ষায় করণীয় নির্ধারণে সেন্টমার্টিন মেরিন পার্ক সেন্টারে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সকলের প্রতি এ আহবান জানান।

মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম রফিক আহাম্মদ, ‘সেন্টমার্টিন দ্বীপে প্রতিবেশগত ব্যবস্হাপনার মাধ্যমে জীববৈচিত্রের উন্নয়ন, ব্যবস্হাপনা ও সংরক্ষণ’ প্রকল্পের পরিচালক সোলায়মান হায়দার, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ সহ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সকলে পরিবেশ মন্ত্রীর আহবানে সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। উপস্থিত জনপ্রতিনিধি সেন্টমার্টিন রক্ষায় প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি বিধিনিষেধ ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। এসময় তিনি দ্বীপে কচ্ছপের ছানা অবমুক্ত করেন এবং একটি নারিকেল গাছের চারা রোপণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31