IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদ
Home >> কৃষি >> পেঁয়াজের ফুল শুকিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ফরিদপুরের চাষিরা

পেঁয়াজের ফুল শুকিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ফরিদপুরের চাষিরা

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের কালো স্বর্ণ খ্যাত পেঁয়াজবীজ চাষের জন্য বিখ্যাত ফরিদপুর। অন্য বছরের চেয়েও এবার বেশি হারে এ জেলাজুড়ে পেঁয়াজের বীজ চাষ হচ্ছে। চাষের শুরু থেকে মাঝ অবদি খেতের অবস্থাও বেশ ভালোই ছিলো। কিন্তু শেষ পর্যায়ে এসে বীজ চাষিদের কপালজুড়ে যেন চিন্তারভাঁজ।

কদম ফোটার পর ফুল শুকিয়ে যাচ্ছে। এতে করে দেখা দিয়েছে ফলন হ্রাসের শঙ্কা। ফুল ফোটার পর কিছু ফুল পরিপুষ্ট না হয়ে শুকিয়ে যাচ্ছে বলে অনেক চাষিরা জানান।

এদিকে ফুল শুকানো বিষয়ে ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে।

গত বুধবার (১০ মার্চ) ফরিদপুরের সদর এলাকায় পেয়াজ বীজ চাষ পরিদর্শন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

জেলার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চাষি মো. ফারুক মুন্সি বলেন, আমি এবার বছর এক বিঘার বেশি জমিতে পেঁয়াজবীজ চাষ করছি। শুরু থেকে এ পর্যন্ত সব মিলিয়ে অবস্থা বেশ ভালো ছিলো, কিন্তু হঠাৎ করে ফুল শুকিয়ে যাওয়ায় ফলন কমার শঙ্কা করছি। যদিও সব জায়গার অবস্থা একরকম নয় দাবি করে গোপালপুর ও অম্বিকাপুর ইউনিয়নে একাধিক পেঁয়াজবীজ চাষীরা এমন শঙ্কার কথা জানান।

গোপালপুর ব্লকের চাষি মো. মোস্তফা শেখ, মুন্নাফ শেখ, আজিজুল শেখ জানান, প্রথমদিকে আমাদের কাছেও মনে হচ্ছিল যে এবার খেত খুব ভালো হচ্ছে,ভাল ফলন হবে। কিন্তু কদম ফোটার পর ফুল শুকিয়ে যাচ্ছে। এমনিতেই পেঁয়াজ দানাবীজ চাষে প্রচুর খরচ, ফুল শুকিয়ে যদি ফলন ব্যহত হয় তাহলে ক্ষতির মুখে পরতে হবে আমাদের।

মূলত পরাগায়নের অভাবে এই সমস্যা উল্লেখ করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইলিয়াস শেখ বলেন, পেঁয়াজবীজ ফুল শুকিয়ে যাওয়া একটি গুরুতর সমস্যা, এতে ফলনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

এ বিষয়টি নিয়ে আরেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আফতাব আলি মোল্লা বলেন, মাঠে এখন প্রচুর কালোজিরা ও ধনিয়া ফুল ফুটেছে। মৌমাছির কাছে কালোজিড়া ও ধনিয়া ফুল বেশি পছন্দ। সব মৌমাছিরা এখন কালোজিরা ও ধনিয়া খেতে। তবে কালোজিড়া ও ধনিয়া ফুল শেষ হয়ে গেলে মৌমাছি আবার পেঁয়াজবীজ ফুলে ফিরে আসবে, তখন পরাগায়ন বাড়বে এবং পেঁয়াজ ফুলের এ সমস্যা কেটে যাবে।

ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এ বিষয়ে বলেন ভিন্ন কথা। অতিরিক্ত রাসয়নিক বালাইনাশক ব্যবহারের ফলে এমনটা হতে পারে। তিনি আরো বলেন, গত সোমবার (৮ মার্চ) আমরা অম্বিকাপুর ব্লকের বেশ কিছু খেত পরিদর্শন করেছি, তখন এমন সমস্যা আমাদের দৃষ্টিগোচর হয়নি। তবুও আমরা বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর এর উপ-পরিচালক কৃষিবিদ ড. হযরত আলী বলেন, আমি নিজে কিছু পেঁয়াজবীজ খেত পরিদর্শন করেছি। বেশিরভাগ খেতের মাটিতে রস নেই, গাছে পাতা নেই। যে কারণে ফুল প্রয়োজনীয় খাদ্য পাচ্ছে না, এসব কারণে ফুল শুকিয়ে যেতে পারে। আবার গত কয়েকদিন ধরে হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, এটাও একটা কারণ হতে পারে। তবে সমস্য যাই হোক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930