IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়‘‘গুপ্ত’ দল ও পতিত আ. লীগ যৌথভাবে চক্রান্তে লিপ্ত হয়েছে’‘সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি’রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর নিয়ে ধোঁয়াশা, ভাঙচুর নাকি নড়বড়ে স্থাপনা?পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলনঅসুস্থ ভূমিমন্ত্রীকে রামেক হাসপাতালে দেখতে গেলেন রাসিক প্রশাসক
Home >> কৃষি >> পেঁয়াজের ফুল শুকিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ফরিদপুরের চাষিরা

পেঁয়াজের ফুল শুকিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ফরিদপুরের চাষিরা

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের কালো স্বর্ণ খ্যাত পেঁয়াজবীজ চাষের জন্য বিখ্যাত ফরিদপুর। অন্য বছরের চেয়েও এবার বেশি হারে এ জেলাজুড়ে পেঁয়াজের বীজ চাষ হচ্ছে। চাষের শুরু থেকে মাঝ অবদি খেতের অবস্থাও বেশ ভালোই ছিলো। কিন্তু শেষ পর্যায়ে এসে বীজ চাষিদের কপালজুড়ে যেন চিন্তারভাঁজ।

কদম ফোটার পর ফুল শুকিয়ে যাচ্ছে। এতে করে দেখা দিয়েছে ফলন হ্রাসের শঙ্কা। ফুল ফোটার পর কিছু ফুল পরিপুষ্ট না হয়ে শুকিয়ে যাচ্ছে বলে অনেক চাষিরা জানান।

এদিকে ফুল শুকানো বিষয়ে ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে।

গত বুধবার (১০ মার্চ) ফরিদপুরের সদর এলাকায় পেয়াজ বীজ চাষ পরিদর্শন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

জেলার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চাষি মো. ফারুক মুন্সি বলেন, আমি এবার বছর এক বিঘার বেশি জমিতে পেঁয়াজবীজ চাষ করছি। শুরু থেকে এ পর্যন্ত সব মিলিয়ে অবস্থা বেশ ভালো ছিলো, কিন্তু হঠাৎ করে ফুল শুকিয়ে যাওয়ায় ফলন কমার শঙ্কা করছি। যদিও সব জায়গার অবস্থা একরকম নয় দাবি করে গোপালপুর ও অম্বিকাপুর ইউনিয়নে একাধিক পেঁয়াজবীজ চাষীরা এমন শঙ্কার কথা জানান।

গোপালপুর ব্লকের চাষি মো. মোস্তফা শেখ, মুন্নাফ শেখ, আজিজুল শেখ জানান, প্রথমদিকে আমাদের কাছেও মনে হচ্ছিল যে এবার খেত খুব ভালো হচ্ছে,ভাল ফলন হবে। কিন্তু কদম ফোটার পর ফুল শুকিয়ে যাচ্ছে। এমনিতেই পেঁয়াজ দানাবীজ চাষে প্রচুর খরচ, ফুল শুকিয়ে যদি ফলন ব্যহত হয় তাহলে ক্ষতির মুখে পরতে হবে আমাদের।

মূলত পরাগায়নের অভাবে এই সমস্যা উল্লেখ করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইলিয়াস শেখ বলেন, পেঁয়াজবীজ ফুল শুকিয়ে যাওয়া একটি গুরুতর সমস্যা, এতে ফলনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

এ বিষয়টি নিয়ে আরেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আফতাব আলি মোল্লা বলেন, মাঠে এখন প্রচুর কালোজিরা ও ধনিয়া ফুল ফুটেছে। মৌমাছির কাছে কালোজিড়া ও ধনিয়া ফুল বেশি পছন্দ। সব মৌমাছিরা এখন কালোজিরা ও ধনিয়া খেতে। তবে কালোজিড়া ও ধনিয়া ফুল শেষ হয়ে গেলে মৌমাছি আবার পেঁয়াজবীজ ফুলে ফিরে আসবে, তখন পরাগায়ন বাড়বে এবং পেঁয়াজ ফুলের এ সমস্যা কেটে যাবে।

ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এ বিষয়ে বলেন ভিন্ন কথা। অতিরিক্ত রাসয়নিক বালাইনাশক ব্যবহারের ফলে এমনটা হতে পারে। তিনি আরো বলেন, গত সোমবার (৮ মার্চ) আমরা অম্বিকাপুর ব্লকের বেশ কিছু খেত পরিদর্শন করেছি, তখন এমন সমস্যা আমাদের দৃষ্টিগোচর হয়নি। তবুও আমরা বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর এর উপ-পরিচালক কৃষিবিদ ড. হযরত আলী বলেন, আমি নিজে কিছু পেঁয়াজবীজ খেত পরিদর্শন করেছি। বেশিরভাগ খেতের মাটিতে রস নেই, গাছে পাতা নেই। যে কারণে ফুল প্রয়োজনীয় খাদ্য পাচ্ছে না, এসব কারণে ফুল শুকিয়ে যেতে পারে। আবার গত কয়েকদিন ধরে হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, এটাও একটা কারণ হতে পারে। তবে সমস্য যাই হোক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930