IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> জাতীয় >> টপ নিউজ >> বঙ্গবন্ধুকে নিয়ে চিঠি লেখার আহ্বান

বঙ্গবন্ধুকে নিয়ে চিঠি লেখার আহ্বান

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে চিঠি লেখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

শুক্রবার যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা চিঠিগুলো থেকে বাছাই করা ১০০টি চিঠি নিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে প্রকাশ করা হবে ‘প্রিয় বঙ্গবন্ধু’ শীর্ষক চিঠি সংকলন গ্রন্থ। এছাড়া সারাদেশ থেকে আসা সকল চিঠি নিয়ে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ-এ আয়োজন করা হবে ‘প্রিয় বঙ্গবন্ধু’ শীর্ষক চিঠি প্রদর্শনী।

এতে আরো বলা হয়, বঙ্গবন্ধু-সম্পর্কিত ভাবনা, ভালোবাসা, আবেগের কথা নিয়ে লেখা হবে চিঠি। চিঠি লেখার কার্যক্রমে যেকোন বয়সের প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন। হাতে লেখা চিঠিটি হবে অনূর্ধ্ব ১৫০ শব্দের। চিঠি পাঠানোর শেষ সময় আগামী ২০ মার্চ।

এ বিষয়ে যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী বলেন, যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল দায়িত্ব পাওয়ার পর থেকেই নানা ইতিবাচক কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে তারা হাতে নিয়েছেন জনবান্ধব বিভিন্ন কর্মসূচি।

যুব উদ্যোক্তা সম্মেলন ও জব ফেয়ার, ৬৪ জেলায় ৬৪ জন শারীরিক প্রতিবন্ধীর জন্য গৃহনির্মাণ, কেন্দ্রসহ প্রতিটি বিভাগে মুজিববর্ষ উপলক্ষে যুব জাগরণ ও কনসার্ট আয়োজন, ‘বঙ্গবন্ধুর প্রিয় গান ও বঙ্গবন্ধুকে নিয়ে গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশব্যাপী যুবলীগের নেতাকর্মীদের মাঝে ফুটবল টুর্নামেন্ট আয়োজনসহ নানাবিধ কর্মসূচি আয়োজন করেছে যুবলীগ। এসব কর্মসূচির মধ্যেই রয়েছে ‘চিঠি লিখুন বঙ্গবন্ধুকে: প্রিয় বঙ্গবন্ধু’।

চিঠি পাঠানোর ঠিকানা
চেয়ারম্যান/সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা। এছাড়াও, চিঠির ছবি তুলে স্ক্যান করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর মেইল অ্যাড্রেসেও পাঠাতে পারেন। মেইল অ্যাড্রেস: [email protected]

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31