IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযাননিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিলপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশাবদলগাছীতে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ২খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউনশারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী মিনুবাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের নির্বাহী কমিটির সভা৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলটঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামেরবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশমহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
Home >> নগর-গ্রাম >> ১২ বছরের কিশোরীকে ধর্ষণ, অতঃপর…

১২ বছরের কিশোরীকে ধর্ষণ, অতঃপর…

ধর্ষণ, গণধর্ষণ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া গ্রামের নতুন প্রণব মঠের সেবায়েতের (পুজারি) বিরুদ্ধে স্থানীয় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি গত ৫ ফেব্রুয়ারি ঘটলেও মঠের দায়িত্বে থাকা মন্টু মহারাজ ও স্থানীয়রা সালিসের মাধ্যমে মিমাংসা করে দেয়ার কথা বলে দীর্ঘদিন কালক্ষেপণ করে। বিচারের আশায় তাদের পিছনে ঘুরে অবশেষে ২৬ মার্চ রাতে মাদারীপুর সদর থানায় মামলা করেন ধর্ষিতার মা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলার উপেন্দ্র ওরফে পাটানর ত্রিপুরার ছেলে টমেন ত্রিপুরা। সে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া গ্রামের নতুন প্রণবমঠের মন্টু মহারাজের সেবায়েত হিসেবে কর্মরত ছিলেন। কাজের স্বার্থে সে ঐ প্রণবমঠের পাশে একটি টিনের ঘরে বসবাস করেন। সেখানে তার রান্নার লোক ছুটিতে থাকায় ওই কিশোরী সেবায়েতকে কিছুদিন রান্না করে দেন। প্রতিদিনের মতো ৫ ফেব্রুয়ারি ওই কিশোরী রান্না করতে গেলে টমেন ত্রিপুরা জোর করে কিশোরীকে তার নিজের থাকার ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণ শেষে এই ঘটনা কাউকে না বলতে কিশোরীকে হুমকি দেয় টমেন ত্রিপুরা। 

ঘটনার পর ওই কিশোরী তার পরিবারকে ধর্ষণের ঘটনা জানান। কিশোরীর পরিবার বিষয়টি প্রণবমঠের দায়িত্বে থাকা মন্টু মহারাজকে জানান। তিনি এর বিচার করে দেয়ার আশ্বাস দিয়ে বিদায় করেন। এরপর থেকে ধর্ষক টমেন ত্রিপুরা পলাতক রয়েছেন। পরে ইউপি সদস্য অমল ভক্তকে জানালে তিনিও বিচার করার কথা বলে ধর্ষিতার পরিবারকে ঘুরাতে থাকে। 

দীর্ঘদিন বিচার না পেয়ে ধর্ষিতার মা বাদী হয়ে ২৬ মার্চ শুক্রবার রাতে মাদারীপুর সদর থানায় সেবায়েত টমেন ত্রিপুরাকে আসামি করে একটি মামলা করেন। ধর্ষিতা কিশোরী অন্তঃসত্ত্বা হতে পারে বলেও ধারণা করে মামলার এজাহারে উল্লেখ করেছেন মামলার বাদী ধর্ষিতা কিশোরীর মা।

মাদারীপুর সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম বলেন, শনিবার সকালে এক কিশোরীকে সদর হাসপাতালে এনে ধর্ষণের প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা করিয়েছেন মাদারীপুর সদর থানা পুলিশ। ঐ কিশোরীর থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। পরীক্ষা করে রিপোর্ট প্রদান করা হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিষ্ণুপদ দাস ঘটনাস্থল পরিদর্শন করলেও এ বিষয়ে কাউকে জিজ্ঞাসাবাদ করেননি বলে মুঠোফোনে সাংবাদিকদের জানান।

এনএস/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930