IMG-LOGO

বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণরহনপুরে পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের ইফতারকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতরাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণসিংড়ায় অগ্নিকান্ডে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতিস্ত্রী বাড়ি ফিরে না আসায় অভিমানে স্বামীর আত্মহত্যাপ্রশাসক পদে মনোনয়নের দৌড়ে-নাচোলে বিএনপির পাঁচ জনসিংড়ায় ৬০০ পরিবারের মাঝে জামায়াতের মেয়র প্রার্থীর ঈদসামগ্রী বিতরণরাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তামশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রেকার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনরাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহতসিংড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সংসদ সদস্যের ঈদসামগ্রী বিতরণমোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণরাজশাহী মহানগর সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদানজেলা পরিষদ প্রশাসককে গণঅধিকার পরিষদের নেতার ফুলেল শুভেচ্ছা
Home >> রাজনীতি >> অডিও ক্লিপ ফাঁস

অডিও ক্লিপ ফাঁস

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীতে গাড়ি পোড়ানোর নির্দেশনা দেয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার বিকেল ৩টা ৫৫ মিনিটে রাজধানীর রায়েরবাজার এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়।

এদিকে আরমান নামে এক কর্মীকে হরতালের আগের রাতে (২৭ মার্চ) আগুন দেয়ার বিষয়ে ফোনে নির্দেশনা দেন নিপুণ রায়- এমন একটি অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে। তবে ওই কল রেকর্ডটি নিপুণ রায় ও আরমানের মধ্যকার কিনা তা তাৎক্ষণিক যাচাই করা সম্ভব হয়নি।

ফাঁস হওয়া কল রেকর্ডটি হুবহু তুলে ধরা হলো

কলিং…

আরমান: ও দিদি?

নিপুণ রায়: আরমান ভাই, এলাকাতেই তো আছেন তাই না? কালকে তো হরতাল, একটা কিছু করা যাবে না?

আরমান: কী করতে হবে বলেন?

নিপুণ রায়: ধরায় দেন।

আরমান: ওকে ঠিক আছে।

নিপুণ রায়: শোনেন,

আরমান: হুম

নিপুণ রায়: বাস হোক যেটাই হোক, একদম পুরা, ফুল ধরবে, ফুল ধরবে। একটু দূর থেকে ভিডিও ছবি আমারে পাঠাবেন, অবশ্যই, অবশ্যই। ঠিক আছে…আমি কিন্তু জায়গা মতো পাঠাবো। হ্যাঁ, ওইটা মাথায় রাখবেন। ঠিক আছে, আজকেই আজকেই।

আরমান: ওকে।

নিপুণ রায়: বের হন।

আরমান: ইনশাল্লাহ।

নিপুণ রায়: এটা আমি চাই। একদম দাউ দাউ।

এরপর পরবর্তীতে আরেকটি ফোন কলে শোনা যাচ্ছে। আরমান ফোন করে নিপুণ রায়কে বলেন,

আরমান: ভিডিও করতে পারিনি। ছবি পাঠিয়েছি। লীগের লোকজন ঘেরা। পুলিশ ঘিরে রেখেছে।

নিপুণ রায়: ওকে সরে দাঁড়ান।

আরমান: সরে গেছি গা।

নিপুণ রায়: হোয়াটস অ্যাপে পাঠান।

আরমান: হুম, হোয়াটসঅ্যাপেই পাঠাইছি।

প্রসঙ্গত, গতকাল (২৭ মার্চ) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর সায়েদাবাদ জনপদ মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রীরা তাড়াতাড়ি নামতে গিয়ে আহত হলেও কোনো হতাহত হয়নি। পুলিশের ধারণা, নিপুণ রায়ের এ নির্দেশনার পরই মূলত বাসে আগুন দেয়া হয়েছে। এরই মধ্যে নির্দেশনা পালনকারী আরমান খোরশেদ ও শাহীনকে কেরানীগঞ্জ থেকে আটক করা হয়েছে।

র‌্যাব সূত্র জানিয়েছে, কথোপকথনের অডিওটি ছড়িয়ে পড়ার পর র‌্যাব সদর দপ্তরে গোয়েন্দা টিম নিপুণ রায়সহ নির্দেশনা পালনকারী আরমান, খোরশেদ, শাহীনকে আটক করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728