IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’‘যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে’‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকেপুঠিয়ায় রাতের আঁধারে পুকুর খননে শিবু দাসের হানাউত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশতলেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৬৮৭জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার
Home >> জাতীয় >> টপ নিউজ >> সাফারি পার্কে মিলল মুখ বাধা যুবকের লাশ

সাফারি পার্কে মিলল মুখ বাধা যুবকের লাশ

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গলায় প্যান্টের বেল্ট বাঁধা ও মুখে স্কচটেপ পেঁচানো অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে পার্কের দক্ষিণ-পূর্বদিকে ৪নং গেটে ইন্দ্রপুরের শেষ সীমান্তে পার্কের সীমানাপ্রাচীরের ভেতর থেকে ওই যুবকের লাশ পাওয়া যায়।

সোমবার রাতে দুর্বৃত্তরা অন্যত্র শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ পার্কের সীমানাপ্রাচীরের ওপর দিয়ে ভেতরে ফেলে রেখে গেছে বলে জানায় পুলিশ।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ওসি মো. তবিবুর রহমান জানান, পার্কের সীমানাপ্রাচীরের ভেতরে স্থানীয় গ্রামপুলিশ মো. সারোয়ার ওই যুবকের লাশ পড়ে থাকার খবর জানান।

পরে বিষয়টি শ্রীপুর থানা পুলিশকে অবগত করা হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গলায় প্যান্টের বেল্ট ও হলুদ রঙের জামা বাঁধা ছিল এবং মুখ স্কচটেপে আটকানো ছিল। তার পরনে সাদা শার্ট, ছাই রঙের প্যান্ট, কালো চামড়র জুতা ছিল।

লাশ উদ্ধারের সময় তার নাক দিয়ে তাজা রক্তক্ষরণের আলামত রয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, সোমবার রাতের শেষ দিকে দুর্বৃত্তরা অন্যত্র শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ পার্কের সীমানাপ্রাচীরের ওপর দিয়ে ভেতরে ফেলে রেখে গেছে।

শ্রীপুর থানার এসআই মো. আমজাদ শেখ জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news