IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> জাতীয় >> নির্মাণ সরঞ্জামের চাহিদা এবং অবকাঠামোগত উন্নয়ন সহজতরে ভূমিকা রাখছে স্যানি

নির্মাণ সরঞ্জামের চাহিদা এবং অবকাঠামোগত উন্নয়ন সহজতরে ভূমিকা রাখছে স্যানি

ধূমকেতু প্রতিবেদক : উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বদরবারে উঠে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত ‘অবকাঠামোগত উন্নয়ন তহবিল’ এক নতুন উদ্দীপনার নাম। এবং এর অধীনে, দেশের উন্নয়নে নতুন মাত্রা যোগ করতে নির্মাণ সরঞ্জামের বাজারে নিজেদের উপস্থিতি আরও দৃঢ় করার পরিকল্পনা করছে স্যানি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও নিজেদের সেরা মানের নির্মাণ সরঞ্জামের কারণে পরিচিত প্রতিষ্ঠান স্যানি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে আন্যতম প্রধান ভূমিকা পালন করে আসছে।

বাংলাদেশের সর্বপ্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’-এর নির্মাণে স্যানি’র প্রায় ২৫ টি টাওয়ার ক্রেন ব্যবহৃত হচ্ছে। ‘ঢাকা বিমানবন্দর ৩য় টার্মিনাল’ প্রোজেক্টে দেশের সর্ববৃহৎ ব্যাচিং প্ল্যান্টের ৩ টি ইউনিট স্থাপনেও কৃতিত্ব রয়েছে স্যানি’র। দেশে সম্প্রতি চলমান প্রায় সকল প্রকল্পগুলোতেই স্যানি’র নজরকাড়া সরঞ্জামাদির ব্যবহার লক্ষ্য করা যায়। উদাহরণসরূপ; ঢাকা মেট্রোরেল প্রোজেক্ট, ঢাকা এলেভেটেড এক্সপ্রেসওয়ে প্রোজেক্ট, বিআরটি রোড প্রোজেক্ট, পূর্বাচল রোড প্রোজেক্ট, পায়রা সমুদ্র বন্দর, ক্রস বর্ডার রোড প্রোজেক্ট, আগরতলা- আখাউড়া রেল লিংক, রামপাল বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি উল্ল্যেখযোগ্য।

সমগ্র জাতি যখন স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন দেশের উন্নয়নে মূখ্য ভূমিকা রাখতে প্রস্তুতি নিচ্ছে স্যানি। প্রতিবেশী দেশ ভারতের পুনে-তে রয়েছে স্যানি’র দৃষ্টিনন্দন উৎপাদন কেন্দ্র এবং বাংলাদেশে নির্মাণ সরঞ্জাম রপ্তানিতে অন্যতম ভূমিকা রেখে আসছে ভারত। দেশে লক্ষ্যনীয় হারে নির্মাণ সরঞ্জামের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাজার বিশ্লেষকরা ভারত সরকারের ‘মেইড ইন ইন্ডিয়া’ উদ্যোগ হতে বড়সড় সাহায্যের সম্ভাবনা নিয়ে আশাবাদী।

দেশের উন্নয়ন নিয়ে আনন্দ প্রকাশ করে স্যানি ইন্ডিয়া এবং দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর দীপাক গার্গ বলেন, “এশিয়ার দ্রুত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এদেশের নির্মাণ শিল্পের ভবিষ্যৎ নিয়ে বলতে বললে আমি জোর দিয়ে বলতে পারি যে এটি অনেক চাহিদাসম্পন্ন ও সম্ভাবনাময়। দেশের সম্প্রতি চলমান ও গৃহীত প্রকল্পগুলোর দিকে লক্ষ্য করলেই এই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। এ সকল উন্নয়ন প্রকল্পের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।

এছাড়াও, আমরা মনে করি আমাদের গ্রাহকদের প্রকল্পের সাফল্যই আমাদের সাফল্য। বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়নের যুগ গড়ে তুলতে আমরা, স্যানি ইন্ডিয়া, সদা-সর্বদা আমাদের সেরাটি দিয়ে আসছি।”বাংলাদেশে স্যানি ইন্ডিয়ার একমাত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ও সার্ভিস পার্টনার পাওয়ারভিশন লিমিটেড যারা বৃহৎ পরিসরে এক্সক্যাভেটরস, কংক্রিট, রোড, ক্রেন, পাইলিং এবং পোর্ট ইকুইপমেন্ট ইত্যাদি নিয়ে কাজ করে।

উল্লেখ্য যে, বাংলাদেশে পাওয়ারভিশন লিমিটেড-ই প্রথম ও একমাত্র প্রতিষ্ঠান যারা মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক-এর সাথে ‘ওইএম’ সরঞ্জাম অর্থায়নের লক্ষ্যে ‘এমওইউ’ স্বাক্ষর করেছে। দেশের বিভিন্ন স্থানে ২৫ টি গ্রাহক সেবাকেন্দ্রে, দেশজুড়ে বিক্রয় ও সার্ভিস নেটওয়ার্কের সর্ববৃহৎ নেটওয়ার্ক পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালে অবকাঠামোগত সরঞ্জামের সর্বমোট বাজারমূল্য ছিল প্রায় ১৫’শ কোটি টাকা এবং শুধু গত দুই বছরেই হেভি-ডিউটি সরঞ্জামাদির চাহিদা বৃদ্ধি পেয়েছে প্রায় ২ শত গুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31