IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> উন্নয়নের অংশীদার পুলিশ : এসপি মান্নান

উন্নয়নের অংশীদার পুলিশ : এসপি মান্নান

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বি.পি.এম বলেন, জনগণের সংযোগ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সামাজিক ছোট ছোট সমস্যা সমাধানের জন্য বিট পুলিশিং চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও আই.জি.পি. এর নেতত্বে গ্রাম পর্যায়ে পুলিশ এবং জনগণ এক সাথে কাজ করার জন্য বিট পুলিশিং পরিচালনা করা হচ্ছে।

এসপি মান্নান বলেন, সরকারি সেবা জনগণের দোড়গোড়ায় পৌছানোর জন্য পুলিশিং কার্যক্রম। যাতে স্থানীয় জনগণ সহজে পুলিশের সেবা পায়। এসময় তিনি স্থানীয় জনগণকে যে কোন সমস্যা সমাধানের জন্য ইউনিয়ন বিট পুলিশিং এবং চেয়ারম্যানের সহযোগীতা নেয়ার জন্য বলেন। তিনি আসন্ন রমজান মাসে কেউ যেন জনগণের কাজ থেকে সুবিধা গ্রহণ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে বলেন এবং প্রয়োজনে তাকে জানানোর জন্য বলেন।

তিনি আরও বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার দপুরে নওগাঁর পোরশা মশিদপুর ইউনিয়ন মিলনায়তনে পোরশা থানার আয়োজনে কোভিট-১৯ এর প্রাদুর্ভাব, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি উল্লেখিত কথাগুলি বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাাঁন। এসময় অতিরীক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাকিবুল আকতার, অতিরীক্ত পুলিশ সুপার (অপরাধ) কেএমএ মামুন খাঁন চিশতী, সাপাহার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার বিনয় কুমার, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শাহাদত শাহ ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, বিট অফিসার এসআই সাখোয়াত হোসন সহ পুলিশ সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে প্রধান অতিথি পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বি.পি.এম পোরশা আল জামেয়া আল আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসায় শিক্ষকদের নিয়ে মতবিনিময় করেন। এছাড়াও তিনি পোরশা থানা পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের জনগণের সাথে কাজ করার তাগিদ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31