IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> জাতীয় >> প্রাইভেটকারে নারীর লাশ, স্বামী আটক

প্রাইভেটকারে নারীর লাশ, স্বামী আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর হাতিঝিলে আমবাগান এলাকায় প্রাইভেটকারের ভেতর থেকে ঝিলিক আলম (২৪) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সড়ক দুর্ঘটনায় ওই নারী নিহত হয়েছে বলে তার স্বামী দাবি করলেও মৃত্যু নিয়ে এখন রহস্য তৈরি হয়েছে।

এ ঘটনায় নিহতের স্বামী সাকিব আলমকে (৩৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

জানা গেছে, শনিবার সকালের দিকে হাতিরঝিলের আমবাগানে এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। পরে গাড়ির পেছনের সিট থেকে অচেতন অবস্থায় ঝিলিক আলমকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ঝিলিকের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে যে দাবি তার স্বামী সাকিব আলম করছেন তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

এ বিষয়ে হাসপাতালে সাকিব আলমকে জিজ্ঞাসা করা হলে তিনি এ প্রতিবেদকের সঙ্গে রেগে উঠেন।

নিহতের শরীরের কোনো আঘাত নেই, তাহলে তিনি কীভাবে মারা গেলেন- জানতে চাইলে সাকিব বলেন, আমি কি জানি? আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা করবেন না। পুলিশের সঙ্গে কথা বলেন।

এক পর্যায়ে তিনি রেগে গিয়ে মিরপুরের এমপি মো. ইলিয়াস মোল্লাকে তার নানা বলে পরিচয় দেন।

এ বিষয়ে হাতিরঝিল থানার এসআই মো. গোলাম কুদ্দুস যুগান্তরকে জানান, আমরা সকালে খবর পেয়ে হাতিরঝিলের আমবাগান এলাকায় এসে দেখতে পাই একটা প্রাইভেটকার ফুটপাতে উঠে গেছে। গাড়িটির চাকাও পানচার হয়ে গেছে।

তিনি বলেন, পেছনের সিটে শুয়ে থাকা অবস্থায় এক নারীকে দেখতে পাই। পরে সাকিব আলম বলেন, আমার স্ত্রী আহত হয়েছে। পরে তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ঝিলিককে মৃত ঘোষণা করেন।

সাকিব পরিবার নিয়ে গুলশান-২ রোড নম্বর ৩৬ বাসা নাম্বার ২২/সি তে থাকেন।

এসআই গোলাম কুদ্দুস আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সাকিবকে ঢামেক থেকে আটক করে হাতিরঝিল থানায় নেওয়া হয়েছে। বিষয়টি গুলশান থানায় জানানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31