IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> জাতীয় >> লিড নিউজ >> লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত বৃহস্পতিবার

লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত বৃহস্পতিবার

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমাণ প্রতিরোধে দেশব্যাপী চলমান লকডাউন আরও বাড়ানো হবে কি না, সে বিষয়ে আগামী বৃহস্পতিবার সিদ্ধান্ত নেয়া হবে।

সোমবার (৫ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, দেখি সাতদিন পর কী অবস্থা হয়। বৃহস্পতিবার আবার রিভিউ করব।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি বিধিনিষেধের পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে মানুষের সহযোগিতার ওপরও গুরুত্ব দিচ্ছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মানুষকে কো-অপারেট করতে হবে। আমরা সে কথা বারবার বলছি। সবাই যদি মাস্ক ইউজ করে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে অসুবিধা হওয়ার কথা না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এবং সরকারের মন্ত্রিসভার দুই সদস্য লকডাউন বললেও সরকারের ১১ দফা সিদ্ধান্তকে লকডাউন বলতে নারাজ মন্ত্রিপরিষদ সচিব। তিনি এটিকে বলছেন নিষেধাজ্ঞা।

লকডাউন বাস্তবায়ন প্রশ্ন করা হলে সচিব বলেন, নিষেধাজ্ঞা বলেছি কিন্তু, আমরা লকডাউন ঠিক বলিনি। এই নিষেধাজ্ঞার মধ্যে বই মেলা খোলা কেন? জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়কে বলা হয়েছে বইমেলার বিষয়টি পৃথকভাবে হ্যান্ডেল করতে।

মন্ত্রিসভার বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে- পবিত্র রমজান মাসে সকল সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ২০২১-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন ২০২১-এর খসড়ার নীতিগত অনুমোদন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের অফিস সময়সূচির প্রস্তাব অনুমোদন। খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে উৎসব ভাতাদি প্রদানের প্রস্তাব অনুমোদন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31