ধূমকেতু নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমাদের অবস্থা সঙ্কটাপন্ন। বেশ কয়েকদিন ধরে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন।
মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামীর বর্তমান আমির শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুকে পেজে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক আমিরে জামায়াত মকবুল আহমাদের শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। আইসিইউতে বেশ কয়েকদিন ধরেই তিনি চিকিৎসাধীন। আজ তার অবস্থার বেশ অবনতি ঘটেছে।
মকবুল আহমাদের সুস্থতার জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে জন্য দোয়া চেয়েছেন জামায়াতের আমির।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news