IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> খেলা >> উইমেন টেনিসে ষষ্ঠ স্থানে আন্দ্রেস্কু, শীর্ষে বার্টিই

উইমেন টেনিসে ষষ্ঠ স্থানে আন্দ্রেস্কু, শীর্ষে বার্টিই

ধূমকেতু নিউজ ডেস্ক : সদ্য প্রকাশিত উইমেন টেনিস অ্যাসেসিয়েশন-ডব্লিউটিএ র‌্যাঙ্কিং অনুযায়ী, তিন ধাপ ওপরে উঠে ষষ্ঠ স্থান নিশ্চিত করেছেন কানাডিয়ান সুন্দরী বিয়াঙ্কা আন্দ্রেস্কু। অন্যদিকে ঠিকই র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান তারকা এ্যাশলে বার্টি।

গোঁড়ালির ইনজুরিতে পড়ায় রোববার (৪ এপ্রিল) মিয়ামি ওপেনের ফাইনালে দ্বিতীয় সেটে বার্টির বিপক্ষে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন ২০ বছর বয়সী আন্দ্রেস্কু। ২০১৯ সালের ইউএস ওপেন জয়ের পর র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে পৌঁছানো আন্দ্রেস্কুর এটাই ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিং।

অন্যদিকে, ফ্লোরিডায় শিরোপা ধরে রাখা বার্টি গত ৩ এপ্রিল সেমিফাইনালে পৌঁছানোর পরই র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখা নিশ্চিত করেন। সে সময় তিনি সমালোচকদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা যোগ্যতর হিসেবে আমারই প্রাপ্য।’

গত বছর করোনা মহামারীতে আন্তর্জাতিক টেনিসের বেশ কিছু টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ায় র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন বার্টি। এর মধ্যে করোনার কারণে গত বছরের ইউএস ওপেন ও ফ্রেঞ্চ ওপেনে না খেলে বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন অজি সুন্দরী। যে কারণে শীর্ষস্থানে থাকা একজন খেলোয়াড়ের এই ধরণের সিদ্ধান্তে সরব হয়ে ওঠে সমালোচকরা।

মিয়ামিতে শিরোপা জয় করা সত্ত্বেও ১৫০ পয়েন্ট ব্যবধান কমাতে সক্ষম হয়েছেন বার্টির নিকটতম প্রতিদ্বন্দ্বী নাওমি ওসাকা। যদিও এখনও বার্টির তুলনায় এক হাজার পয়েন্ট পিছনে রয়েছেন দ্বিতীয় স্থানে থাকা জাপানীজ তারকা।

প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এবারে সবচেয়ে বেশী উন্নতি হয়েছে ফ্লোরিডায় ওসাকাকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছানো মারিয়া সাকারির। ২৫ বছর বয়সী এই গ্রীক তারকা ছয় ধাপ ওপরে উঠে ১৯তম স্থানে অবস্থান করছেন। এ পর্যন্ত এটাই তার সেরা র‌্যাঙ্কিং।

মিয়ামিতে শেষ আটে পৌঁছানো বেলারুশের আরিনা সাবালেঙ্কা এক ধাপ ওপরে উঠে সেরেনা উইলিয়ামসকে হটিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন। তবে ক্যারোলিন প্লিসকোভা তিনধাপ অবনমন হয়ে নবম স্থানে নেমে গেছেন।

ডব্লিউটিএ বিশ্ব র‌্যাঙ্কিং:
১. এ্যাশলে বার্টি (অস্ট্রেলিয়া), রেটিং পয়েন্ট- ৯১৮৬
২. নাওমি ওসাকা (জাপান), রেটিং পয়েন্ট- ৭৯৮৫
৩. সিমোনা হালেপ (রোমানিয়া), রেটিং পয়েন্ট- ৬৯৪৫
৪. সোফিয়া কেনিন (যুক্তরাষ্ট্র), রেটিং পয়েন্ট- ৫৯১৫
৫. এলিনা সেভিতলোনা (ইউক্রেন), রেটিং পয়েন্ট- ৫৭৫০
৬. বিনাকা আন্দেস্কু (কানাডা), রেটিং পয়েন্ট- ৫৬২৫
৭. আরিনা সাবালেঙ্কা (বেলারুস), রেটিং পয়েন্ট- ৫০৮৫
৮. সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র), রেটিং পয়েন্ট- ৪৮৫০
৯. ক্যারোলিন প্লিসকোভা (চেক প্রজাতন্ত্র), রেটিং পয়েন্ট- ৪৬৬০
১০. কিকি বার্টিনস (নেদারল্যান্ড), রেটিং পয়েন্ট- ৪৯৯০

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31