IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> সাফল্য ও ব্যর্থতার নিরিখে রাসেল ডোমিঙ্গো

সাফল্য ও ব্যর্থতার নিরিখে রাসেল ডোমিঙ্গো

ধূমকেতু নিউজ ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডোমিঙ্গোকে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলে না খেললেও কোচ হিসেবে বেশ অভিজ্ঞ তিনি। ২৫ বছরের কোচিং ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সবকয়টি ফরম্যাটেই কাজ করেছেন তিনি। বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) দায়িত্ব নিতে এসে তিনি হয়ে গেছেন জাতীয় দলের প্রধান কোচ। ডোমিঙ্গোকে মূলত আসন্ন টি-টোয়েন্টি ও ২০২৩ বিশ্বকাপের পরিকল্পনা দিয়ে নিয়োগ দেয় বিসিবি।

বাংলাদেশে এসে রাসেল ডোমিঙ্গোর অভিষেকটা ভালো হয়নি। তারই কোচিংয়ে প্রথমবারের মতো আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্টে ২২৪ রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। কেবলই টেস্ট স্ট্যাটাস পাওয়া একটি নবাগত দলের সঙ্গে এমন হারের পর তার কোচিং নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়। এরপর জিম্বাবুয়ে, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার ত্রিদেশিয় সিরিজেও একটি ম্যাচে আফগানদের সঙ্গে হেরে যায় বাংলাদেশ। অবশ্য, হারলেও ফাইনালে উঠে বাংলাদেশ। কিন্তু সেই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

এরপর ২০১৯ সালের নভেম্বরে ভারত সফরে গিয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের দুটিতে হেরে সিরিজ হাতছাড়া হয় টাইগারদের। একই সফরে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও ইনিংস ব্যবধানে হারে মুমিনুল হকরা। সেবার প্রথম দিবা-রাত্রীর টেস্টেও ভারতের কাছে ইনিংস ব্যবধানে হারে ডোমিঙ্গোর শিষ্যরা।

বছরে শেষের দিকে টাইগারদের দায়িত্ব নিলেও সময়টা ভালো কাটেনি এই প্রোটিয়ার। পরের বছরে ঘুরে দাঁড়ানোর আশা দেখেছিলেন তিনি। কিন্তু পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটিতে হার ও একটি পরিত্যাক্ত হয়। একই সফরের একমাত্র টেস্টেও হেরে শূন্যহাতে দেশে ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা।

একের পর এক হারে আত্মবিশ্বাস হারিয়ে ফেলা ক্রিকেটারদের মনোবল বাড়াতে ঘরে মাঠে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ আয়োজন করে বিসিবি। সেবার নিশ্চিয়ই খুশি হয়েছেন ডোমিঙ্গো। একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টির সককয়টিই জিতেছে বাংলাদেশ। এরপর অবশ্য করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ শুরু হওয়ার পর সবধরনের ক্রিকেট বন্ধ হয়ে পড়ায় পুরো বছরে আর কোনো সিরিজ খেলতে পারেনি বাংলাদেশ।

করোনার প্রকোপ কাটিয়ে চলতি বছর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ একটি ওয়ানডে সিরিজ শেষ করে টাইগাররা। পুরো সিরিজে ক্যারিবিয়দের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালেও টেস্ট সিরিজে এসে কেমন যেন ছন্নছাড়া হয়ে যায় টাইগাররা। চট্টগ্রাম ও ঢাকা দুটো ম্যাচেই জিততে জিততে হেরে যায় স্বাগতিকরা। ডোমিঙ্গো টেস্ট কোচিংয়ে বেশ অভিজ্ঞ। তার নেতৃত্বে টেস্ট ক্রিকেটে উন্নতি করেছে প্রোটিয়ারা। কিন্তু বাংলাদেশে এসে একের পর এক ব্যর্থতাই তার সঙ্গী হতে থাকে।

ঘরের মাঠে বরাবরই ভালো বাংলাদেশ। অন্তত প্রতিটি সিরিজ শেষেই কিছুটা হলেও প্রাপ্তি থাকে টাইগারদের। কিন্তু বিদেশের মাটিতে পারফরম্যান্স বিচারে প্রাপ্তির খাতা শূন্য। সবশেষ নিউজিল্যান্ড সফরে গিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ। ফলে বিশ্বকাপের আগে আগে রাসেল ডোমিঙ্গোকে নিয়ে হিসেব কষে নিতে চায় বিসিবিও। ইতোমধ্যে তাকে পর্যবেক্ষণে রেখেছে বোর্ড। এমন ব্যর্থতা চলতে থাকলে চাকরিও হারাতে পারেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31