IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> লিড নিউজ >> দ্বিতীয় টেস্টে সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৮৫

দ্বিতীয় টেস্টে সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৮৫

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথম টেস্টে ১০ উইকেটের বিরাট ব্যবধানে জয়। এবার দ্বিতীয় টেস্টেও পাকিস্তানকে নাগালে রেখেছে সফরকারী বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানকে ১৭২ রানে অলআউট করেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে প্রথম ইনিংস ১২ রানে এগিয়ে থাকায় পাকিস্তান লিড পেয়েছে ১৮৪ রান।

অর্থ্যাৎ, দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারাতে বাংলাদেশের প্রয়োজন ১৮৫ রান। আর সেটা হলে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।

গতকাল দিনশেষে ২ উইকেটে ৯ রান দিন পাকিস্তান আজ বাকি ৮ উইকেটে তুলেছে ১৬৩ রান। পাকিস্তান ইনিংসে ৬ চার এবং এক চারের সাহায্যে সর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত ছিলেন আগা সালমান। এছাড়া ৪৩ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান।

অন্যদিকে বাংলাদেশ বোলিং অ্যাটাকে দুর্দান্ত জুটি গড়েছেন হাসান মাহমুদ এবং নাহিদ রানা। গতকাল পাকিস্তানের জোড়া উইকেট নেওয়া হাসান মাহমুদ আজ নিয়েছেন আরো ৩ উইকেট। টেস্টে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন ডানহাতি এই পেসার। এর মধ্য দিয়ে মেহেদি হাসান মিরাজের পর রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে ৫ উইকেট তুলে নাম লেখালেন আরো এক বাংলাদেশি। ব্যাটিংয়ে অবশ্য সেঞ্চুরি করে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম এবং লিটন দাস।

হাসানের মতো বল হাতে উজ্জ্বল ছিলেন তরুণ নাহিদ রানা। ১১ ওভারে এক মেডেনসহ ৪৪ রান খরচায় নাহিদের শিকার ৪ উইকেট। এছাড়া ১ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। পাকিস্তান ইনিংসের ১০ উইকেটই নিয়েছেন টাইগার পেসাররা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31